ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

২৩ জুন ২০২৪, ১০:১৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM

© জনসংযোগ

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে নতুন যোগদানকৃত প্রবেশনারি অফিসারদের দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ জুন) ইসলামী ব্যাংক টাওয়ারে এটি অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রাম উদ্বোধন করেন। আইবিটিআরএ-এর প্রিন্সিপাল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও জে কিউ এম হাবিবুল্লাহ এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট খোন্দকার মো. মুনীরুল আলম আল-মামুন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নেয়ামত উল্লাহ। ২০০ জন প্রবেশনারি অফিসার দিনব্যাপী এ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

বুয়েট শিক্ষক ১৬ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ১৪ …
  • ২৩ জুন ২০২৬
১০ দিন পর মারা গেলেন ব্রাজিল সমর্থকদের শোডাউনে আহত সেই পথচা…
  • ২৩ জুন ২০২৬
কার পায়ে উঠতে যাচ্ছে গোল্ডেন বুট?
  • ২৩ জুন ২০২৬
ফরিদপুরে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২
  • ২৩ জুন ২০২৬
ফেসবুক-টেলিগ্রামে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, তথ্যের নিরাপত্…
  • ২৩ জুন ২০২৬
রাতেই তীব্র বজ্রপাত বলয় ‘মিশা সওদাগর’ আসিতেছে
  • ২৩ জুন ২০২৬