রাতে গ্রামের মোবাইল নেটওয়ার্ক বন্ধের প্রস্তাব

২৩ জুন ২০২৪, ০৮:৪৮ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
ডা. প্রাণ গোপাল দত্ত

ডা. প্রাণ গোপাল দত্ত © ফাইল ছবি

প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে রাতে মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধের প্রস্তাব করেছেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত। শনিবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

মোবাইল ফোনের অপব্যবহারের কারণে নতুন প্রজন্ম প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা প্রকাশ করে কানের রোগীর সংখ্যা বাড়ার পেছনে মোবাইল ফোনকে দায়ী করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। 

ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, কোনো একটা অ্যাপস সৃষ্টি করে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মোবাইল টাওয়ারগুলো নিষ্ক্রিয় করা যায় কিনা? অথবা সেই মোবাইল টাওয়ার যাতে ফ্রিল্যান্সিং বা বিদেশি মুদ্রা অর্জনের বিকল্প পথ ছাড়া অন্যান্য কোনো ক্ষেত্রে ব্যবহার না হয় সেক্ষেত্রে আমাদের নজর দেয়া উচিত। 

তিনি বলেন, রোগীর সংখ্যা যে হারে বাড়ছে; ১০ বছর থেকে শুরু করে সবার একটাই কথা কানে শোঁ শোঁ করে, ভোঁ ভোঁ করে। কানে শুনি না, লেখাপড়ায় মন দিতে পারি না। তাই এমন কোনো কিছু আবিষ্কার করা উচিত, যাতে করে রাতে আমাদের তরুণ প্রজন্ম এ প্রযুক্তি থেকে দূরে থাকবে।

প্রস্তাবিত বাজেটে কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ রাখায় বৈধ কর দাতাদের কর প্রদানে অনীহা তৈরি হবে বলেও দাবি করেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য।

তিনি বলেন, বাজেটে সাদা ও কালোটাকা নিয়ে কথা হয়েছে। একজন কর দাতা হিসেবে আমার ৩০ লাখ টাকা থাকলে ৩০ শতাংশের বেশি কর দিতে হচ্ছে। কিন্তু যিনি গত বছর টাকা দেখাননি, ১৫ শতাংশ কর দিয়ে সেই অপ্রদর্শিত আয়কে বৈধ করে নিচ্ছেন। এতে করে সঠিক করদাতারা কর দিতে অনিচ্ছা পোষণ করবেন।

পাঁচ হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প…
  • ১০ আগস্ট ২০২৬
সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১০ আগস্ট ২০২৬
গণিতে ভালো, পাসের হারে ইংরেজিতে পিছিয়ে ৮ শিক্ষা বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
রাজশাহী শিক্ষা বোর্ডের পাঁচ স্কুলের সবাই ফেল, শিগগিরই পাচ্ছ…
  • ১০ আগস্ট ২০২৬
ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬