বর্তমান প্রজন্ম তরুণদের জন্য উৎসর্গ করছি: প্রধানমন্ত্রী

২১ অক্টোবর ২০১৮, ১২:০২ PM

সরকার তরুণদের জন্য প্রযুক্তি নির্ভর দেশ গড়তে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান প্রজন্ম তরুণদের জন্য উৎসর্গ করছি। রবিবার সকালে গণভবনে মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তরুণদের মনযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। তাদেরকে প্রযুক্তি সম্পর্কে আরও জানতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য যা যা করা দরকার আমরা তা করবো। আমরা বর্তমান প্রজন্ম তরুণদের জন্য উৎসর্গ করছি। কারণ তরুণরাই ভবিষ্যতে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

এ সময় অন্যদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

চলতি মাসের ১ তারিখ থেকে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে বাণিজ্যিকভাবে বহুল প্রতীক্ষিত এমএনপি সেবা চালু করা হয়েছে। এই সেবা চালু হওয়ার ফলে গ্রাহকরা তার নম্বর অপরিবর্তিত রেখেই যেকোনও কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করার স্বাধীনতা পাবেন। যা এর আগে নম্বর পরিবর্তনের ঝামেলার জন্য সম্ভব ছিল না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ১ অক্টোবর তাদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমএনপি সেবা দেওয়ার ঘোষণা দেয়।

বিটিআরসি জানায়, বর্তমানে ৭২টি দেশে এমএনপি সেবা চালু রয়েছে। পাকিস্তানে ২০০৭ সালে ও ভারতে ২০১১ সালে এ সেবা চালু করা হয়।

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই হবে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বুকজ্বালা কমাতে খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন, উপক…
  • ১৬ আগস্ট ২০২৬
৯০ দিন নিয়মিত তোকমা খেলে শরীরে যেসব পরিবর্তন আসবে
  • ১৬ আগস্ট ২০২৬
সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬