বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এখন এনভিডিয়া, যেভাবে পেছনে ফেললো মাইক্রোসফট ও অ্যাপলকে

১৯ জুন ২০২৪, ০৩:০২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
চিপ প্রস্তুতকারক কোম্পানি এনভিডিয়া

চিপ প্রস্তুতকারক কোম্পানি এনভিডিয়া © সংগৃহীত

বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তালিকায় প্রথম অবস্থান দখল করেছে চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া। এই অবস্থানে আসতে তাদের পেছনে ফেলতে হয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট ও অ্যাপলের মতো কোম্পানিকে। এই অর্জনের মূলে রয়েছে কোম্পানির উচ্চমানের প্রসেসর, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি খাতে রাজত্ব করছে। 

মঙ্গলবার (১৮ জুন) কোম্পানিটির শেয়ারের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতিটির দর হয় ১৩৫ দশমিক ৫৮ ডলার। এর ফলে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৫০০ কোটি বা ৩ দশমিক ৩৩৫ ট্রিলিয়ন ডলার। জুলাইয়ের শুরুতেই অ্যাপলকে ছাড়িয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থান দখল করেছিল কোম্পানিটি।

একই দিনে মাইক্রোসফটের শেয়ারের দাম শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে কোম্পানিটির বাজার মূলধন হয় ৩ লাখ ৩১ হাজার ৭০০ কোটি বা ৩ দশমিক ৩১৭ ট্রিলিয়ন ডলার। আর অ্যাপলের শেয়ারমূল্য ১ শতাংশ কমে এর বাজার মূলধন হয় ৩ লাখ ২৮ হাজার ৬০০ কোটি বা ৩ দশমিক ২৮৬ ট্রিলিয়ন ডলার।

এস অ্যান্ড পি ৫০০ ও নাসডেক শেয়ার বাজারের সূচকে এনভিডিয়া রেকর্ড পরিমাণে এগিয়ে রয়েছে। তবে অন্যান্য কোম্পানি এআই প্রযুক্তিতে বিনিয়োগ কমিয়ে ফেললে এটি নিয়ে লাগামহীন আশাবাদ কমে যেতে পারে বলে কিছু বিনিয়োগকারীরা উদ্বিগ্ন।

ইন্টারেকটিভ ব্রোকারসের প্রধান বাজার কৌশলবিদ স্টিভ সোসনিক বলেন, ‘এটি মূলত এনভিডিয়ার বাজার ও আমরা সবাই এতে ব্যবসা করছি।’

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্য অনুযায়ী, ওয়ালস্ট্রিটে এনভিডিয়া সম্প্রতি দৈনিক ৫ হাজার কোটি ডলারের বিক্রি করে, যার বিপরীতে অ্যাপল, মাইক্রোসফট ও টেসলা কোম্পানিগুলো প্রায় ১ হাজার কোটি ডলার বিক্রি করে। এর ফলে ওয়ালস্ট্রিটে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানিতে পরিণত হয়েছে এনভিডিয়া।

চলতি বছর এনভিডিয়ার শেয়ারদর প্রায় তিন গুণ বেড়েছে। আর মাইক্রোসফটের শেয়ার ১৯ শতাংশ বেড়েছে। এআই প্রযুক্তির জন্য উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন প্রসেসরের চাহিদা বাড়ায় এনভিডিয়ার শেয়ারের দাম বেড়েছে। নিজেদের এআই কম্পিউটিং প্রযুক্তি তৈরি করে তা পণ্য ও সেবায় যুক্ত করার জন্য তুমুল প্রতিযোগিতা করছে মাইক্রোসফট, মেটা ও গুগল।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওয়েলসপাইয়ার অ্যাডভাইজরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অলিভার পার্শ্বে বলেন, এনভিডিয়া অনেক ইতিবাচক মনোযোগ পাচ্ছে এবং তারা অনেক কিছু সঠিকভাবে করছে। তবে একটি ছোট ভুল কোম্পানিটির শেয়ারদরে ব্যাপক পরিবর্তন আনতে পারে।

এনভিডিয়ার নির্বাহীরা বলে, কোম্পানিটি ব্ল্যাকওয়েল এআই চিপগুলোর চাহিদা ‘আগামী বছরের মধ্যে সরবরাহকে ছাড়িয়ে যেতে পারে।’

এলএসইজি ডেটা বলছে, এনভিডিয়া সম্প্রতি প্রত্যাশিত আয়ের ৪৪ গুণে লেনদেন করেছে, যা প্রায় এক বছর আগে ৮৪ গুণেরও বেশি ছিল।

৭ মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়, এলাকায় চাঞ্চল্য
  • ১৯ মার্চ ২০২৬
লঞ্চে উঠতে গিয়ে মৃত্যু, সড়কেও ঝরছে প্রাণ—নজরদারি বাড়ানোর দা…
  • ১৯ মার্চ ২০২৬
স্বামীর চিকিৎসায় সন্তান বিক্রি করতে চান স্ত্রী
  • ১৯ মার্চ ২০২৬
স্বাভাবিক মৃত্যু চাই: ডা. মাহমুদা মিতু
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতেও বিএমইউ বহির্বিভাগে একদিনে সেবা নিলেন ৬৮৫ রোগী,…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence