অ্যাপল নিয়ে আসছে নতুন চমক

২০ অক্টোবর ২০১৮, ১০:৪৫ AM

মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ৩০ অক্টোবর নতুন পণ্য বাজারে ছাড়া উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এ অনুষ্ঠানে কী ঘোষণা আসতে পারে, তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। এ অনুষ্ঠানে কোন পণ্য বাজারে ছাড়ার ঘোষণা আসবে, সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। তবে অ্যাপলের নতুন পণ্য ঘিরে প্রযুক্তি বিশ্বে সব সময় গুঞ্জন থাকে।

ধারণা করা হচ্ছে, ৩০ অক্টোবর নিউইয়র্কের অনুষ্ঠানে অ্যাপল তাদের নতুন আইপ্যাড ও নতুন ম্যাকবুকের ঘোষণা দিতে পারে। এর মধ্যে অ্যাপল তাদের অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে। ওই আমন্ত্রণপত্রে নীল রঙের স্কাইস্ক্রেপার দিয়ে কোম্পানির লোগো তৈরি করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ অক্টোবরের অনুষ্ঠানে ফেস আইডি যুক্ত নতুন আইপ্যাডের ঘোষণা আসবে। এর আগে গত বছর বাজারে আসা আইফোন এক্সে ফেস আইডি প্রযুক্তি যুক্ত করেছিল অ্যাপল। এ ছাড়া থাকবে একটি বেজেল লেস ডিসপ্লে। নতুন আইপ্যাডে থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট। অনুষ্ঠানে ম্যাকবুক এয়ার ল্যাপটপের ঘোষণা দিতে পারে অ্যাপল। নতুন ম্যাকবুক এয়ারে রেটিনা ডিসপ্লে ব্যবহার করা হতে পারে বলে গুঞ্জন উঠেছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬