আনারকন্যা ডরিনের ভেরিফাইড ফেসবুক আইডি উধাও

১৬ জুন ২০২৪, ০৭:৩৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
আনার ও তার কন্যা ডরিন

আনার ও তার কন্যা ডরিন © ফাইল ফটো

ভারতের কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ডরিনের দাবি, তিনি তার ব্যবহৃত আইডি চালু করতে পারছেন না।

ফেসবুকে তার আইডি হ্যাক হয়েছে কিনা, বলতে পারছেন না ডরিন। এ বিষয়ে তিনি মুঠোফোনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদকে জানিয়েছেন।

আজ রবিবার (১৬ জুন) বিকেলে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, শনিবার রাত ১০টার পর থেকে আমার ব্যবহৃত ভেরিফাইড ফেসবুক আইডিটি নিষ্ক্রিয় হয়ে পড়ছে। অনেক চেষ্টা করেও সেটা চালু করতে পারছি না। এ বিষয়ে আমি ঢাকার গোয়েন্দা পুলিশকে জানিয়েছি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, বিষয়টি আমার জানা নেই, লোকমুখে জেনেছি। এ ব্যাপারে তিনি আইনি সহায়তা চাইলে দেওয়া হবে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬