নিজ প্রতিষ্ঠানে অ্যাপল পণ্য নিষিদ্ধ করার হুমকি ইলন মাস্কের

১৫ জুন ২০২৪, ০৩:৫০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
ইলন মাস্ক

ইলন মাস্ক © সংগৃহীত

ইলন মাস্ক প্রযুক্তির সাথে তার উদ্ভট সব কাজের জন্য বেশ আলোচিত। আইফোন ও আইপ্যাডে চ্যাটজিপিটি যুক্তের ঘোষণার পর অ্যাপলের ডেটা নিরাপত্তার ইস্যুতে হুমকি দিলেন ইলন মাস্ক। অ্যাপল তার সব যন্ত্রে চ্যাটজিপিটি যুক্ত করলে নিজের সব প্রতিষ্ঠানে অ্যাপলের পণ্য ব্যবহার নিষিদ্ধ করবেন বলে জানান তিনি।

সোমবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে এই হুমকি দেন তিনি।

সম্প্রতি নিজেদের ডেভেলপার সম্মেলনে নিজেদের বিভিন্ন প্রযুক্তি ও পণ্যে ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি যুক্তের ঘোষণা দিয়েছে অ্যাপল। এ বিষয়ে ইলন মাস্ক এক্স পোস্টে লেখেন, ‘যদি অ্যাপল ওএস (অপারেটিং সিস্টেম) ওপেনএআইয়ের সঙ্গে সংযুক্ত হয়, তাহলে আমার কোম্পানিগুলোতে অ্যাপল ডিভাইসগুলো নিষিদ্ধ করা হবে।

ইলন মাস্ক আরও লেখেন, ‘অ্যাপল যেখানে নিজস্ব এআই সিস্টেম তৈরি করতে পারে না, তারা কীভাবে ওপেনএআই ব্যবহার করে আপনার (ব্যবহারকারীর) গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করবে? এটি স্পষ্টতই অযৌক্তিক।’

টেসলার এই প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘অ্যাপলের কোনো ধারণা নেই যে, তারা ওপেনএআইয়ের হাতে আপনার (ব্যবহারকারীর) ডেটা তুলে দেওয়ার পর কী হবে। তারা আপনার সঙ্গে প্রতারণা করছে।’

পাঁচ হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প…
  • ১০ আগস্ট ২০২৬
সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১০ আগস্ট ২০২৬
গণিতে ভালো, পাসের হারে ইংরেজিতে পিছিয়ে ৮ শিক্ষা বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
রাজশাহী শিক্ষা বোর্ডের পাঁচ স্কুলের সবাই ফেল, শিগগিরই পাচ্ছ…
  • ১০ আগস্ট ২০২৬
ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬