নতুন বছরে তথ্যপ্রযুক্তি খাতে ব্যয় বাড়বে

১৯ অক্টোবর ২০১৮, ১১:৩৮ AM

বিশ্বজুড়ে ক্লাউড প্রযুক্তি গ্রহণের ফলে তথ্যপ্রযুক্তি খাতে খরচের পরিমাণ বাড়বে।  ২০১৯ সালে এ খাতে ৩ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হবে বলে পূর্বাভাস দিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার।  ২০১৮ সালে এ খাতে মোট ব্যয় ধরা হয়েছিল ৩ দশমিক ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার; অর্থাৎ আগামী বছরে তথ্যপ্রযুক্তি খাতে ব্যয়ের পরিমাণ ৩ দশমিক ২ শতাংশ বেড়ে যাবে।  আইএএনএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গার্টনার বলছে, ডিভাইস বা যন্ত্রাংশ—যেমন পিসি, ট্যাব ও মোবাইল খাতেও আগামী বছর ২ দশমিক ৯ শতাংশ ব্যয় বাড়বে। নতুন বছর এ খাতে ব্যয় দাঁড়াবে ৭০৬ বিলিয়ন মার্কিন ডলার, যা এ বছর ছিল ৬৮৯ বিলিয়ন মার্কিন ডলার।

বৃহস্পতিবার গার্টনারের রিসার্চ ভাইস প্রেসিডেন্ট জন-ডেভিড লাভলক বলেন, মুদ্রার অস্থিতিশীলতা ও সম্ভাব্য বাণিজ্যযুদ্ধ তথ্যপ্রযুক্তিতে ব্যয়ের ক্ষেত্রে এখনো বড় ভূমিকা রাখছে।  এখন অনেকেই নিজস্ব সার্ভার কেনার বদলে ক্লাউড সেবার দিকে যাচ্ছে।

২০১৯ সালে এন্টারপ্রাইজ সফটওয়্যার খাতের প্রবৃদ্ধি হবে সবচেয়ে বেশি।  এ খাতে ৮ দশমিক ৩ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি হতে পারে।  প্রায় সব ধরনের সফটওয়্যারের ক্ষেত্রেই সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস (সাস) হিসেবে প্রবৃদ্ধি বাড়ছে।  এ ক্ষেত্রে কাস্টোমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম) সফটওয়্যারের প্রবৃদ্ধি বেশি হচ্ছে।

গার্টনার বলছে, এ বছর ক্লাউড সফটওয়্যারগুলোর ২২ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। অন্যান্য সফটওয়্যারের প্রবৃদ্ধি হয়েছে ৬ শতাংশ।

ইআরপি, সিআরএম ও সাপ্লাই চেনের কোর অ্যাপ্লিকেশনগুলো আগামী বছরও বেশির ভাগ আয় করবে, তবে নিরাপত্তা ও প্রাইভেসি সফটওয়্যারেও আগ্রহ দেখা যাবে।

আগামী এক বছরে প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা প্রযুক্তি স্থাপনের পরিকল্পনার কথা বলেছেন বিশ্বের অধিকাংশ প্রধান কারিগরি কর্মকর্তারা।  এ নিয়ে গার্টনার এক সমীক্ষাও করেছে। তারা বলছে, এ বছর ডেটা সেন্টার প্রযুক্তির ৬ শতাংশ প্রবৃদ্ধির আশা করা হচ্ছে।  তবে আগামী বছর সার্ভারের চাহিদা কিছুটা কমবে।  এরপর থেকে আগামী পাঁচ বছরজুড়েই সার্ভারের চাহিদা ১ থেকে ৩ শতাংশ হারে কমতে দেখা যাবে। 

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬