কোরিয়া মেলায় এলজির ভিআরএফ ও ইনফরমেশন ডিসপ্লে

১৮ অক্টোবর ২০১৮, ০৮:০৪ PM

দেশে বড় অবকাঠামোর ইলেক্ট্রনিক্স এবং প্রযুক্তি পণ্য সরবরাহে আগ্রহী এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ। এ লক্ষ্যে প্রয়োজনীয় বাণিজ্যিক প্রস্তুতি গ্রহণ করেছে দক্ষিণ কোরীয় বহুজাতিক কোম্পানিটি। ইতোমধ্যে বড় বানিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় ইলেক্ট্রনিক পণ্য বাংলাদেশে বাজারজাত শুরু করেছে এলজি। এর মধ্যে ভিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেম এবং ডিজিটাল সাইনেজ সাড়া ফেলেছে।

শুক্রবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে শুরু হওয়া কোরিয়া মেলায় (শোকেজ) এ ধরনের পণ্যগুলো প্রদর্শন করবে এলজি। শনিবার সন্ধ্যায় এ প্রদর্শনী শেষ হবে।

এলজির অত্যাধুনিক প্রযুক্তির ভ্যারিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো (ভিআরএফ) একটি নির্দিষ্ট স্থাপনার পুরোটা কেন্দ্রীয়ভাবে সমান মাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণ করতে পারে। এই সিস্টেমে অন্তর্ভুক্ত কমফোর্ট কুলিং এবং ডুয়াল সেন্সিং সিস্টেম ভবনের তাপমাত্রা এবং আদ্রতা স্বয়ংক্রিয়ভাবে পরিমাপ করে আরামদায়ক শীতাতপ নিয়ন্ত্রণ করে। ইনভার্টার কম্প্রেসর বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করে। এর স্বীকৃতি হিসেবে ভিআরএফ সিস্টেম এনার্জি স্টার এবং লিড সনদ পেয়েছে। সহজে ব্যবহারযোগ্য এই ভিআরএফ সিস্টেম বড় মার্কেট, শিল্প কারখানা, হাসপাতাল, গার্মেন্টস এবং বিশ্ববিদ্যালয়ের মত বড় স্থাপনার জন্য খুবই উপকারী ও সাশ্রয়ী। ইতোমধ্যে এশিয়া প্যাসফিক ইউনিভার্সিটি, গ্রামীণফোন, বেঙ্গল গ্রুপসহ বেশকিছু বড় স্থাপনা-কার্যালয়ে এলজির ভিআরএফ সিস্টেম ব্যবহৃত হচ্ছে।

ডিজিটাল সিগনেজ শিল্পেও এলজি তার অবস্থান সুসংহত করছে। ওয়েবওসভিত্তিক অ্যাপ্লিকেশনস এবং সুপারসাইন সফটওয়্যার সল্যুশনস সমৃদ্ধ এই পণ্যে কোম্পানিটি অগ্রদূত। দোকানপাট, রেস্টুরেন্ট, হোটেল, এয়াপোর্ট, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের মত স্থাপনাগুলোতে এগুলোর দারুণ ব্যবহারের সুযোগ রয়েছে।

এ প্রসঙ্গে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি দ্রুত বড় হচ্ছে। এর ফলে বাণিজ্যিক স্থাপনায় আধুনিক ইলেক্ট্রনিক ও প্রযুক্তি পণ্য ব্যবহারের সুযোগ বেড়েছে। এলজির পণ্য দীর্ঘস্থায়ী এবং জ্বালানি সাশ্রয়ী। তাই এ খাতে বিনিয়োগ বাড়াতে আমরা সব ধরনের চেষ্টা করছি।’

 

সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬