হুয়াওয়ের ন্যানো মেমোরি কার্ড

১৮ অক্টোবর ২০১৮, ০১:২৮ PM

স্মার্টফোনের জন্য নতুন ধরনের মেমোরি কার্ড উদ্ভাবন করেছে হুয়াওয়ে। এর নাম দেয়া হয়েছে ন্যানো মেমোরি কার্ড। মঙ্গলবার হুয়াওয়ে মাইক্রোএসডি’র চেয়ে ছোট ন্যানো প্রযুক্তির এই মেমোরি কার্ডের উন্মোচন করেছে।

হুয়াওয়ে মেইট ২০ এবং মেইট ২০ প্রো-তে প্রচলিত মাইক্রোএসডি’র বদলে ব্যবহার করা হবে ন্যানো মেমোরি। ন্যানো সিম কার্ডের আকারেই তৈরি করা হয়েছে এটি। মাইক্রোএসডি’র চেয়ে আকারে ৪৫ শতাংশ ছোট নতুন এই মেমোরি কার্ডের স্টোরেজ শুরু হবে ২৫৬ গিগাবাইট থেকে। সেকেন্ডে এটি ৯০ মেগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম বলে জানিয়েছে হুয়াওয়ে।

আপাতত শুধু হুয়াওয়ে স্মার্টফোনেই সমর্থন করবে নতুন ন্যানো মেমোরি। পরবর্তীতে অন্যান্য স্মার্টফোনেও ন্যানো মেমোরি সমর্থন আনা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এর বাজার মূল্য এখনো জানা যায়নি।

 

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই হবে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বুকজ্বালা কমাতে খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন, উপক…
  • ১৬ আগস্ট ২০২৬
৯০ দিন নিয়মিত তোকমা খেলে শরীরে যেসব পরিবর্তন আসবে
  • ১৬ আগস্ট ২০২৬
সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬