চাঁপাইনবাবগঞ্জে ওয়ালটনের শোরুম উদ্বোধন

০৪ জুন ২০২৪, ০৯:৫৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
চাঁপাইনবাবগঞ্জে ওয়ালটনের শোরুম উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ওয়ালটনের শোরুম উদ্বোধন © সৌজন্যে প্রাপ্ত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘রিলায়েন্স এন্টারপ্রাইজ’ চালু হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়ালটন, সোমবার (৩ জুন) আনুষ্ঠানিকভাবে এ শোরুমের উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান।

ভোলাহাটের মেডিকেল মোড়ের রাকিব প্লাজায় চালু হওয়া শোরুমটিতে ওয়ালটন ব্র্যান্ডের বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী পাওয়া যাচ্ছে।

অনুষ্ঠানে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম বলেন, “আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে ওয়ালটন আজ বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড। ওয়ালটন সর্বদা সর্বোচ্চ ক্রেতাসুবিধা দিয়ে আসছে। নতুন শোরুমটি থেকে এই অঞ্চলের মানুষ এখন আরও সহজেই ওয়ালটনের পণ্য ও সেবা পাবেন।”

চিত্রনায়ক আমিন খান বলেন, ‘ওয়ালটন এখন দেশের এক গর্বের প্রতিষ্ঠান। ক্রেতারা দেশে তৈরি পণ্য গ্রহণ করছেন বলেই ওয়ালটন আজ এত বড় শিল্প প্রতিষ্ঠান হয়ে উঠেছে। দেশে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা মিটিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটনের পণ্য এখন ৪০টিরও অধিক দেশে রপ্তানি হচ্ছে। এ অঞ্চলে নতুন শোরুমের মাধ্যমে ওয়ালটনের ব্যবসায়িক পরিধি আরও বাড়বে। গ্রাহকরা তাদের হাতের নাগালেই পাবেন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্যের সমাহার।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহাজাদী বিশ্বাস, রিলায়েন্স এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
  • ১০ আগস্ট ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়োগও ম্যানেজিং কমিটির মাধ…
  • ১০ আগস্ট ২০২৬
৫২ জনের সবাই পেয়েছে জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় সমঝোতায় ছাত্রদল-শিবির, নেতারা করলেন কোলাকুলি
  • ১০ আগস্ট ২০২৬
গুলিবিদ্ধ হয়ে আহত সেই ছাত্রদল নেতার মৃত্যু
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল, কারিনার পর আত্মহত্যা তরিকার
  • ১০ আগস্ট ২০২৬