১০ লাখ এআই ডেভেলপারকে সহায়তার আশ্বাস হুয়াওয়ের

১৩ অক্টোবর ২০১৮, ০৮:১০ PM

© ফাইল ফটো

কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার বাড়াতে চীনা প্রযুক্তি কোম্পানী হুয়াওয়ে আগামী তিন বছরে দশ লাখ এআই ডেভেলপার ও পার্টনারকে সহোযাগিতা করবে বলে জানিয়েছে।  হুয়াওয়ের পরিচালনা পর্ষদের কৌশলগত বিপণন বিভাগের প্রধান উইলিয়াম জু চীনের গুয়াংজুতে হুয়াওয়ে কানেক্ট ২০১৮ আয়োজনের দ্বিতীয় দিনে তার বক্তব্যে এই আশ্বাস দেন।

তিনি বলেন, বিশ্বে আগামী এক দশকে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার কয়েকগুণ বৃদ্ধি পাবে। এই বাজার ২০২৫ সালের মধ্যে ৩৮০ বিলিয়ন ডলারে পৌঁছাবে। সেই বাজার বাড়াতে কাজ করবে হুয়াওয়ে।

জু বলেন, হুয়াওয়ে চায় প্রতিটা মানুষ এবং প্রতিষ্ঠানের মধ্যে যোগযোগ করাতে। এর মাধ্যমেই ডিজিটাল বিশ্ব গড়ে তোলা সম্ভব। তবে এই কাজটি করতে গেলে প্রয়োজন হবে কৃত্রিম বুদ্ধিমত্তার। সেটিই মানুষকে সব ধরনের কাজে সহায়তা করতে পারে। যেসব খাতে এআই ব্যবহার বাড়বে তার মধ্যে অন্যতম হতে পারে স্বাস্থ্য খাত। হুয়াওয়ে তাদের উপস্থাপনায় চিনের কয়েকটি এয়ারপোর্টে এআই নির্ভর সেবার বিস্তারিত তুলে ধরে।

তিনি আরো বলেন, কোন একক প্রতিষ্ঠান বিশ্বকে ডিজিটাল করে তুলতে পারবে না। এর জন্য প্রয়োজন প্রতিষ্ঠানগুলোর একসঙ্গে কাজ করার মানসিকতা। হুয়াওয়ে এমন একটি প্লাটফর্ম করতে চায় যেখানে সবগুলো প্রতিষ্ঠান মিলে নতুন একটা বিশ্ব গড়ার চিন্তা করতে পারবে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬