টাইগারদের অনুপ্রেরণা দিতে ‘ডঙ্কা ভাইবস’

৩০ মে ২০২৪, ১২:৫২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
রবি আজিয়াটা লিমিটেডের অনুষ্ঠান ‘ডঙ্কা ভাইভস’

রবি আজিয়াটা লিমিটেডের অনুষ্ঠান ‘ডঙ্কা ভাইভস’ © সংগৃহীত

উচ্ছ্বাস ও সমর্থনের প্রত্যয়ে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের কর্মীরা। বুধবার (২৯ মে) রবির প্রধান কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান ‘ডঙ্কা ভাইভস’। এতে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) রাজীব শেঠি। 

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে অংশ নিতে নাজমুল হাসান শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। চলতি বছরই বাংলাদেশ ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হিসেবে চুক্তি স্বাক্ষর করে রবি। এরপর প্রথমবারের মত টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে আগামী ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত। স্বাগতিক হিসেবে যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র এ আয়োজন করছে। বিশ্বকাপের মতো বড় আসরে ক্রিকেট দলের মনোবল বৃদ্ধি ও তাদের প্রতি রবি’র আকুণ্ঠ সমর্থন ব্যক্ত করতে আয়োজন করা হয় ব্যতিক্রমী অনুষ্ঠান ‘ডঙ্কা ভাইভস’র। দিনব্যাপী অনুষ্ঠানে ভিন্নতা যোগ করে বিশ্বকাপ উপলক্ষ্যে রবির নতুন বিজ্ঞাপনচিত্র ‘বাজে ডঙ্কা’।

রবির প্রধান নির্বাহী (সিইও) রাজীব শেঠি বলেন, ‘ক্রিকেট উন্মাদনায় যে কয়েকটি দেশ ডুবে থাকে, তার অন্যতম বাংলাদেশ। মেধাবী, অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া বাংলাদেশ দলটি বেশ লড়াকু। বাংলাদেশ ক্রিকেট ও তার ভক্তদের পাশে থাকতে পেরে রবি গর্বিত। আমাদের আশা, বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে। আমরা বলতে চাই, বাংলাদেশ পারবে তুমিও।’

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে সুবিধাবঞ্চিত নারীদের ৪০ বিলিয়ন ডলার ঋণ দেবে গ্রামীণ আমেরিকা

রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে আমরা ভীষণ গর্বিত। তাদের অপরাজেয় মনোভাবকে আমরা শ্রদ্ধা করি। রবি পরিবারের সব সদস্য, সবসময় আমাদের ক্রিকেট দলের পাশে আছি। এ যাত্রার প্রতিটি পদক্ষেপে আমরা টাইগারদের উৎসাহ দিয়ে যাব। এ ক্যাম্পেইনে আমরা সেটাই তুলে ধরতে চেয়েছি।’

একটি বিশেষ গুডলাক ক্রিকেট ব্যাটে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা জানিয়ে স্বাক্ষর করেছেন রবির কর্মীরা। পরবর্তীতে ব্যাটটি বিসিবির কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।

 
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬