এআইয়ের কারণে সম্ভবত কারোরই চাকরি থাকবে না: আশঙ্কা মাস্কের

২৫ মে ২০২৪, ০২:১৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
ইলন মাস্ক

ইলন মাস্ক © ফাইল ফটো

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নিজের আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তিনি বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আমাদের সব চাকরি কেড়ে নেবে। সম্ভবত ভবিষ্যতে আমাদের কারো চাকরি থাকবে না। বৃহস্পতিবার (২৫ মে) প্যারিসে ভিভাটেক ২০২৪-এর প্রযুক্তি সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলন মাস্ক বলেন, আপনি যদি চাকরি করতে চান, তবে আপনি শখের বসে চাকরি করতে পারেন। অন্যথায় এআই এবং রোবটগুলো আপনার পছন্দমতো আপনাকে সব পণ্য এবং পরিষেবা সরবরাহ করবে।

অবশ্য এর আগেও একই ধরনের আশঙ্কার কথা জানিয়েছেন ইলন মাস্ক। এবার এআই নিয়ে বলতে গিয়ে মাস্ক লেখক ইয়ান ব্যাঙ্কসের ‘কালচার বুক’ সিরিজ়ের বইগুলোর কথা বলেন। এই বইগুলোতে ভবিষ্যতে এআই-এর সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, যদি আপনি কোনো সৃজনশীল কাজ করেন, তাহলে হয়ত চাকরি করতে পারবেন। তাছাড়া এআই ও রোবট আপনাকে যেকোনো পণ্য এবং পরিষেবা সরবরাহ করবে, আপনি যা চাইবেন। পণ্য বা পরিষেবার কোনো অভাব থাকবে না।

মাস্ক আরও বলেন, রক্তমাংসের মানুষের পক্ষে যে কাজগুলো করা সম্ভব নয়, সেগুলোও অনায়াসে করে ফেলতে পারে রোবট। আদেশকর্তার মনের মতো কাজ করতে পারবে তারা। কৃত্রিমতার ছোঁয়া থাকলেও প্রতিটি কাজ হবে ত্রুটিহীন। ফলে এআই ব্যবহার করে কাজ করানোতেই আগ্রহী হবেন বেশিরভাগ মানুষ।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬