দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ টাকা ছাড়াল

২১ মে ২০২৪, ১২:২৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে

দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে © প্রতীকী ছবি

দেশের মানুষের মাথাপিছু আয় প্রথমবারের মতো ৩ লাখ টাকা ছাড়িয়েছে। বর্তমানে বাংলাদেশী মুদ্রায় মাথাপিছু আয় ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে মাথাপিছু আয় ২ হাজার ৭৮৪ ডলার।

সোমবার (২০ মে) রাতে এ তথ্য প্রকাশ করেছে বিবিএস। এ তথ্য অনুযায়ী, ডলারের মূল্যবৃদ্ধির মধ্যেও দেশে মাথাপিছু আয় বাড়ল। এটি চলতি অর্থবছরের সাময়িক হিসাব। ডলারের দাম ১০৯ টাকা ৯৭ পয়সা ধরে মাথাপিছু আয় হিসাব করা হয়েছে।

বিবিএসের তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৪৯ ডলার। তখনকার ডলারের বিনিময় মূল্যে এ আয় ৩ লাখ টাকার কম ছিল। গত অর্থবছরে ছিল ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা। এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় ৩৫ ডলার বেড়েছে।

আরো পড়ুন: সাবেক সেনাপ্রধান আজিজ ও তার পরিবারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৫ দশমিক ৮২ শতাংশ হবে বলে সাময়িক হিসাব দিয়েছে বিবিএস। আগের অর্থবছরে ৫ দশমিক ৩৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এমন তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, দেশের মানুষের মাথাপিছু আয় কারও একক আয় নয়। দেশের অভ্যন্তরে ও রেমিট্যান্সসহ যত আয় হয়, তা দেশের মোট জাতীয় আয়। সে আয়কে মাথাপিছু ভাগ করে দিয়ে এ হিসাব করা হয়।

১২ ক্যাডেট কলেজে ৬১৮ পরীক্ষার্থী, ৬০৭ জনই পেল জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে চাকরি, সরাসরি মৌখিক পরীক্ষা ১৪ …
  • ১০ আগস্ট ২০২৬
বিশ্ব অলস দিবস আজ 
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগে ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বিক্ষোভে নামছে …
  • ১০ আগস্ট ২০২৬
আইসিসির মাসসেরার দৌড়ে তামিম
  • ১০ আগস্ট ২০২৬
চাঁদাবাজি মামলায় সহযোগীসহ জামায়াত নেতা হাজী নজরুল কারাগারে
  • ১০ আগস্ট ২০২৬