জলবায়ু পরিবর্তন অর্থনীতি নিয়ে গবেষণায় নোবেল

০৯ অক্টোবর ২০১৮, ১০:৪০ AM

© সংগৃহীত।

দীর্ঘকালীন অর্থনৈতিক তত্ত্বে জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিগত উদ্ভাবনের গবেষণায় বিশেষ অবদান রাখায় নোবেল পেলেন মার্কিন অর্থনীতিবিদ উইলিয়াম নর্ডহাউস এবং পল রোমার।  রয়্যাল সুইডিশ একাডেমি সোমবার চলতি বছরের পুরস্কারজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করেছে।

জলবায়ু পরিবর্তনের অর্থনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক উইলিয়াম নর্ডহাউস দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং পল রোমার কাজ করেছেন টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে।

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া সম্ভব তা নিয়ে কাজের স্বীকৃতি হিসাবে নর্ডহাউসকে পুরস্কার দেওয়া হয়েছে।  নর্ডহাউসই প্রথম অর্থনীতি এবং জলবায়ুর পারষ্পরিক সম্পর্কের একটি সংখ্যাবাচক মডেল তৈরি করেছেন বলে জানায় নোবেল কমিটি।

অন্যদিকে, বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোমার দেখিয়েছেন, পরিবেশকে রক্ষা করেও কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার আরো গতিশীল রাখা যায়।

রোমার বলেন , “বর্তমান সময়ে মানুষ মনে করে পরিবেশের সুরক্ষা অনেক বেশি ব্যয়বহুল হবে কিংবা একাজ করা অনেক কঠিন হবে। আর তাই তারা এদিকে মনোনিবেশ করে না। কিন্তু মানুষ চাইলে পরিবেশকে সুরক্ষিত রেখেও অগ্রগতি অর্জন করতে পারে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগও পুরোমাত্রায়ই রাখতে পারে। 

আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের অর্থ তারা ভাগ করে নেবেন।

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই হবে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বুকজ্বালা কমাতে খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন, উপক…
  • ১৬ আগস্ট ২০২৬
৯০ দিন নিয়মিত তোকমা খেলে শরীরে যেসব পরিবর্তন আসবে
  • ১৬ আগস্ট ২০২৬
সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬