বৃহস্পতিবার রাতে কমতে পারে ইন্টারনেটের গতি

০৪ অক্টোবর ২০১৮, ০১:৪৮ PM

এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সারাদেশে ইন্টারনেটের গতি কম থাকতে পারে বলে জানা গেছে। স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে শুক্রবার অনুষ্ঠিত হবে এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা। 

স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রতিরোধে পরীক্ষার আগের দিন রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে হাই ফ্রিকোয়েন্সির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার চিন্তা ভাবনা চলছে।

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সঙ্গে আলাপকালে এ প্রস্তাবনা আসে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের বাইরে (ওই সময়) আছেন। নির্দিষ্ট সময়ের জন্য থ্রিজি ও ফোরজি বন্ধ করার ব্যাপারে তিনি কথা বলে সিদ্ধান্ত নেবেন।

এ ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ বিষয়টি স্বীকার করলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সে সম্পর্কে বুধবার সন্ধ্যা পর্যন্ত জানেন না বলে জানান।

বর্ষাকে বিদায় জানিয়ে এল শরৎকাল
  • ১৬ আগস্ট ২০২৬
বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি
  • ১৬ আগস্ট ২০২৬
তাসকিনের আঘাত সামলে গ্রিনের সেঞ্চুরি, অপেক্ষা বাড়ছে বাংলাদে…
  • ১৬ আগস্ট ২০২৬
মেসির দুঃখগাথা যেন শেষ হচ্ছেই না
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়লেন মিরাজ
  • ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই হবে আজ
  • ১৬ আগস্ট ২০২৬