একীভূত হচ্ছে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম, থাকছে চমক

১৬ এপ্রিল ২০২৪, ০৩:৫০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM

বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তালিকায় রয়েছে টেক জায়ান্ট মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। অ্যাপগুলো সংযুক্ত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি বেশকিছু পরিবর্তন এনেছে মেটা। এবার নতুন চমকের মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপের সঙ্গে ইনস্টাগ্রাম যুক্ত করা।

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের এসব নতুন ফিচার চালু হওয়ার আগে বিটা ভার্সনে টেস্ট করা হবে। এখন অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে একটি ফিচার খুঁজে পাওয়া গেছে, যেখানে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে তাদের হোয়্যাটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করতে পারবেন। এই ফিচারর ইতোমধ্যেই আইওএস ভার্সনে পাওয়া যাচ্ছে। এর আগে ফেসবুক ও ইনস্টাগ্রাম এবং ফেসবুক ও হোয়্যাটসঅ্যাপে ক্রস পোস্ট করার অপশন চালু করা হয়েছিল।

নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম উভয় জায়গায় স্ট্যাটাস শেয়ার করার সুবিধা পাবেন। যদিও এতদিন ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম দুই জায়গাতেই একই স্ট্যাটাস বা স্টোরি শেয়ার করতে আলাদা অ্যাপে গিয়ে দুবার শেয়ার করতে হতো।

এ ছাড়া নতুন ফিচার যুক্ত হলে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ‘প্রাইভেসি সেটিংস’-এ নতুন অপশন পাবেন। এতে সহজেই ভিউয়ার বাছাই করার সুযোগ পাবেন। এছাড়া কোনো ব্যবহারকারী যদি ক্রস-পোস্ট করতে না চান, তাহলে আগের মতোই অপশনটি ডিজেবল রাখতে পারবেন।

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বৃষ্টিতে ভিজে …
  • ১০ আগস্ট ২০২৬
জামিন পেলেন এমপি গাজী নজরুল
  • ১০ আগস্ট ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১…
  • ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানাল সরকার
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে নয়, এনটিআরসিএতে…
  • ১০ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগ নিয়ে গুঞ্জন, আলোচ…
  • ১০ আগস্ট ২০২৬