ফটো গ্যালারিতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

১০ এপ্রিল ২০২৪, ১১:০৯ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM

টেক জায়ান্ট মেটার মালিকানাধীন মেসেজিং প্লাটফরম হোয়াটসঅ্যাপে ফটো গ্যালারি ফিচারে পরিবর্তন আসছে। এর ফলে আরও সহজে ছবি আদান প্রদান করতে পারবেন ব্যবহারকারীরা।

বর্তমানে কাউকে হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করতে চাইলে চ্যাট বক্সে যে অ্যাটাচমেন্ট অপশনটি থাকে, সেখান থেকে ফটো গ্যালারি সিলেক্ট করলেই স্ক্রিনে গ্যালারির ছবিগুলো আসে। 

কিন্তু সামনে আর ফটো গ্যালারি সিলেক্ট করার প্রয়োজন হবে না। অ্যাটাচমেন্ট অপশনে কিছুক্ষণ ট্যাপ করে হোল্ড করে থাকলেই পৌঁছে যাবেন ফোনের গ্যালারিতে। ফলে খানিকটা সময় ও কাজ কমবে ব্যবহারকারীর।

বেশ কিছু ব্যবহারকারীর স্মার্টফোনে এই ফিচারটি বেটা ভার্সনে চালু করা হয়েছে। যদিও হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে যা খবর, তাতে অদূর ভবিষ্যতে অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন।

তবে খুব শিগগিরি অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজাররা এই ফিচার ব্যবহার করতে পারবেন।

সম্প্রতি স্ট্যাটাসে বড় পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ। ইনস্টাগ্রাম ও ফেসবুক স্টোরির মতো এবার থেকে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসেও প্রিয়জনের নাম ট্যাগ করতে পারবেন ব্যবহারকারীরা। যাকে ট্যাগ করবেন, তার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। বাকিদের কাছে বিষয়টি গোপনই থাকবে।

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬