উইন্ডোজ ১০-এ যুক্ত হচ্ছে রোবট

০১ অক্টোবর ২০১৮, ০৪:৩৬ PM

মাইক্রোসফট পরীক্ষামূলকভাবে উইন্ডোজের জন্য রোবট অপারেটিং সিস্টেম (আরওএস ১) উন্মুক্ত করার ঘোষণা করেছে। এটিকে মাইক্রোসফটের অন্যান্য প্রযুক্তি-  মেশিন লার্নিং (এমএল), কম্পিউটার ভিশন, ইন্টারনেট অব থিংস, ক্লাউড সেবারপরবর্তী ধাপ হিসেবে দেখা হচ্ছে।

স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত রসকন ২০১৮ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। ওই সম্মেলনে রোবোটিস টার্টলবট ৩ রোবট প্রদর্শন করছে মাইক্রোসফট, যা উইন্ডোজ ১০ আইওটি এন্টারপ্রাইজ সলিউশনে চালিত। এটি ব্যক্তির অবস্থান শনাক্ত করতে এবং সেখানে যেতে পারে।

আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার মাইক্রোসফটের ইন্টারনেট অব থিংসের (আইওটি) প্রধান সফটওয়্যার প্রকৌশলী লু আমাডিও এক ব্লগ পোস্টে লিখেছেন, আরওএস ইকোসিস্টেমের উইন্ডোজ ১০ ইন্টারনেট অব থিংস এন্টারপ্রাইজ সলিউশনের ক্ষেত্রে উন্নতির ফলে এতে ব্যবস্থাপনার সুবিধা ও নিরাপত্তা বাড়বে। আরওএস মূলত একটি লাইব্রেরি ও টুলসের বিশেষ সেট, যা জটিল রোবট তৈরিতে ব্যবহৃত হয়। উইন্ডোজ ১০ আইওটি এন্টারপ্রাইজ আইওটি ডিভাইসকে আরও নিরাপদ করবে।

আরওএস মূলত ওপেন সোর্স প্রকল্প। আরওএস ইন্ডাস্ট্রিয়াল কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত হয়ে মাইক্রোসফট আরওএস সফটওয়্যারের উন্নতি ও সক্ষমতা বাড়ানোর কাজ করছে। রোবটের উন্নতির সঙ্গে সঙ্গে অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টুলস তৈরিতে কাজ করছে মাইক্রোসফট।

আমাডিও বলেন, ‘রোবোটিকসের ক্ষেত্রে বিশ্বস্ত সঙ্গী হিসেবে কাজ করছে উইন্ডোজ। এ ক্ষেত্রটিকে আরও উন্নত করতে কাজ করছে মাইক্রোসফট।’

দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬