এবার ইনস্টাগ্রামে নিরাপত্তহীনতার আশংঙ্কা

৩০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৭ AM

ফেসবুকে হ্যাকারদের তথ্য হাতিয়ে নেয়ার ঘটনার পর এবার ফেসবুক মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্য একটি জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রাম ব্যাবহারকারীদের তথ্য বেহাত হবার আশংকা প্রকাশ করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।  
 
ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম নামক অ্যাপটিতে প্রবেশের জন্য আলাদা পাসওয়ার্ডের ব্যাবহারের পাশাপাশি ফেইসবুক অ্যাকাউন্ট থেকেও সরাসরি প্রবেশ করা যায়।
 
নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, ফেইসবুক অ্যাকাউন্টের মাধ্যমে প্রবেশের সুযোগ থাকায় ছবি বিনিময়ের অ্যাপ ‘ইনস্টাগ্রাম’ ব্যবহারকারীদের তথ্যও হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। অর্থাৎ যেসব ফেইসবুক ব্যবহারকারীর তথ্য বেহাত হয়েছে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও যেকোনো সময় হ্যাকারদের দ্বারা আক্রান্ত হতে পারে। তবে এখনো পর্যন্ত কোন ইনস্টাগ্রাম ব্যাবহারকারী এ ধরনের সমস্যায় পড়েছেন কিনা না জানা যায় নি।
 
প্রসঙ্গত, নিরাপত্তা ত্রুটিকে কাজে লাগিয়ে পাঁচ কোটি ফেইসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। ফেইসবুকের ‘ভিউ অ্যাজ’ ফিচারের দুর্বলতা কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অজান্তেই তাদের অ্যাকাউন্টে প্রবেশ করে হ্যাকাররা। ব্যবহারকারীদের প্রফাইল বা পোস্ট করা তথ্য ও ছবি কারা দেখতে পারবে, তা নিয়ন্ত্রণ করে ফিচারটি।
 
বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি হ্যাকারদের নজরে থাকা সম্ভাব্য প্রায়  ৯ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ‘লগ আউট’ করে দেয় ফেইসবুক কর্তৃপক্ষ। এ বিষয়ে এখনো তদন্ত চলছে।
 
তবে ফেইসবুকের দাবি, ব্যবহারকারীর তথ্য প্রকাশ পেলেও অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড নিরাপদে আছে। 
 
 

 

 

পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বুকজ্বালা কমাতে খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন, উপক…
  • ১৬ আগস্ট ২০২৬
৯০ দিন নিয়মিত তোকমা খেলে শরীরে যেসব পরিবর্তন আসবে
  • ১৬ আগস্ট ২০২৬
সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬