সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে পুলিশে আসছে নতুন ইউনিট

২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩০ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে গুজব ছড়ানোর মাধ্যমে নানা ধরনের অপ্রিতিকর ঘটে। বিভ্র্রান্তিমূলক তথ্য এবং গুজব  ঠেকাতে পুলিশের নতুন একটি ইউনিট গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

শনিবার রাজধানীর উত্তরার এপিবিএন মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে গুজব ঠেকাতে সামগ্রিকভাবে নতুন একটা ইউনিট করা হচ্ছে। ইউনিটটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেলেই আমরা এই ইউনিটের মুখ দেখতে পাব। আমাদের জনবলও রয়েছে, ইতিমধ্যে আমরা তাদের প্রস্তুত করতে কাজ করছি। সব কৌশল ও পর্যাবেক্ষণের জন্য জনবলকে বিদেশে ট্রেনিংয়ে পাঠাচ্ছি।’

তিনি বলেন, ‘সাইবার অপরাধের জন্য পুলিশ সদর দফতরে একটি সমন্বয় সেল গঠন করা হয়েছে। এ সংক্রান্ত মামলা যাতে সব সময় মনিটরিং করা যায় সে জন্য এই সমন্বয় সেলটি কাজ করবে। যাতে কেউই কোনো অবস্থাতে গুজব ছড়িয়ে কোনো একটি বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে।’

বর্ষাকে বিদায় জানিয়ে এল শরৎকাল
  • ১৬ আগস্ট ২০২৬
বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি
  • ১৬ আগস্ট ২০২৬
তাসকিনের আঘাত সামলে গ্রিনের সেঞ্চুরি, অপেক্ষা বাড়ছে বাংলাদে…
  • ১৬ আগস্ট ২০২৬
মেসির দুঃখগাথা যেন শেষ হচ্ছেই না
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়লেন মিরাজ
  • ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই হবে আজ
  • ১৬ আগস্ট ২০২৬