এক ঘণ্টা পর স্বাভাবিক ফেসবুক-মেসেঞ্জার

০৫ মার্চ ২০২৪, ১০:২১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
ফেসবুক ও মেসেঞ্জার

ফেসবুক ও মেসেঞ্জার © লোগো

এক ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ফেসবুক ও মেসেঞ্জার। মঙ্গলবার (৫ মার্চ) রাত ১০টা ২০ মিনিটের পর থেকে ফেসবুকের অ্যাপ থেকে লগ-ইন করা যাচ্ছে। আর মেসেঞ্জার যোগাযোগ করা যাচ্ছে।

এর আগে বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে হঠাৎ ফেসবুকে বিভ্রাট দেখা দেয়। হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে পড়ে। পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গেলেও তা সম্ভব হচ্ছিল না।

বাধ্য হয়ে নিজের আইডি হ্যাকারের কবলে পড়লো কি না, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েন। ব্যবহারকারীরা একে-অপরের কাছে খোঁজ নিচ্ছিলেন।

পরে মেটার প্রধান মার্ক জাকারবার্গ নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, ‘চিল গায়েজ, কয়েক মিনিট অপেক্ষা করুন, সবকিছু ঠিক হয়ে যাবে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬