শনিবার ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
সাবমেরিন ক্যাবল

সাবমেরিন ক্যাবল © ফাইল ছবি

আগামী শনিবার (২ মার্চ) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দেশের প্রথম সাবমেরিন (সি-মি-উই-৪) ক্যাবলের মেরামত কাজ চলবে। এই সময়ে গ্রাহকরা ধীরগতির ইন্টারনেট পেতে পারেন বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছে সংস্থাটি।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এজন্য আগামী ২ মার্চ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা সি-মি-উই-৪ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বা পুরোপুরি বন্ধ থাকবে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন সি-মি-উই-৫ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে বলা হয়, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে বিএসসিপিএলসি’র ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ধীরগতির ইন্টারনেটের সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’
  • ১০ আগস্ট ২০২৬
দারিদ্র্যকে হারিয়ে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল কৃষককন্যা প…
  • ১০ আগস্ট ২০২৬
চীনে ১৫০ বছরের রেকর্ড বৃষ্টিপাত, প্রাণহানি এড়াতে নিরাপদে সর…
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলো…
  • ১০ আগস্ট ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন …
  • ১০ আগস্ট ২০২৬