পরীক্ষামূলক ডেটিংসেবা চালু করল ফেসবুক

২২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১২ PM

জনপ্রিয় মোবাইল ডেটিং এ্যাপ টিন্ডার ও বাম্বলের সাথে টেক্কা দিয়ে নতুন ডেটিং সেবা চালু করেছে ফেসবুক। কলম্বিয়ায় পরিক্ষামূলকভাবে এই আ্যাপ্লিকেশনটি চালু করা হয়েছে।

গত আগস্ট মাস থেকে অ্যাপটি অভ্যন্তরীণভাবে পরীক্ষা করা শুরু করে ফেসবুক। শুরুতে ভুয়া তথ্য ব্যবহার করে এর কর্মীরা ডেটিং প্রোফাইল তৈরি করেন। এটি সবার জন্য উন্মুক্ত করার আগে ওই ভুয়া অ্যাকাউন্টগুলো মুছে ফেলার কথা বলেছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক ডেটিংসেবায় বিভিন্ন গ্রুপ ও ইভেন্ট যুক্ত করা হয়েছে। এতে ব্যবহারকারীকে গ্রুপভিত্তিক আলাপের সুবিধাও দেওয়া হচ্ছে।

ফেসবুকের পণ্য ব্যবস্থাপক নাথান শার্প বলেছেন, ‘অনেক দিন ধরেই ফেসবুকে ডেটিং বা প্রণয়–সম্পর্কিত বিষয়গুলো আমরা লক্ষ করছিলাম। যাঁরা প্রেম করতে চান, তাঁদের জন্য বিষয়টিকে আরও সহজ ও স্বস্তিকর করতে চাই আমরা। এখনই এটা করার উপযুক্ত সময়।’

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, প্রথম দর্শনে ‘ফেসবুক ডেটিং’সেবাটি তাদের প্রতিদ্বন্দ্বী ‘হিঞ্জের’ মতো। টিন্ডারের জনপ্রিয় সোয়াইপ মডেল অনুসরণ করা হচ্ছে এতে। ব্যবহারকারীকে তাঁর প্রোফাইলে থাকা কোনো কিছু ধরে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে বলা হয় এবং আলাপ জমানো হয়।

ফেসবুক ডেটিংসেবাটি ফেসবুকের মোবাইল অ্যাপের ভেতরেই পাওয়া যাবে। তবে এখনই ডেস্কটপ সংস্করণে আসবে না। শুরুতে ১৮ বছরের বেশি বয়সীরা এটা ব্যবহার করতে পারবেন। এই সেবা ব্যবহার করতে অর্থ লাগবে না। এতে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না এবং এর কোনো প্রিমিয়াম ফিচার থাকবে না।

এ বছরের মে মাসে ক্যালিফোর্নিয়ায় ফেসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলন এফ ৮-এ ডেটিং অ্যাপ চালু করার ঘোষণা দিয়েছিলেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

বর্ষাকে বিদায় জানিয়ে এল শরৎকাল
  • ১৬ আগস্ট ২০২৬
বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি
  • ১৬ আগস্ট ২০২৬
তাসকিনের আঘাত সামলে গ্রিনের সেঞ্চুরি, অপেক্ষা বাড়ছে বাংলাদে…
  • ১৬ আগস্ট ২০২৬
মেসির দুঃখগাথা যেন শেষ হচ্ছেই না
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়লেন মিরাজ
  • ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই হবে আজ
  • ১৬ আগস্ট ২০২৬