ইসলামী ব্যাংকের বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদের সভাপতিত্বে বিভিন্ন সেশনে বক্তব্য দেন বরিশাল জোনপ্রধান মো. আবদুস সোবহান,অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম, কাজী মোহাম্মদ ইসমাঈল, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কাশেম ও এস এম কাউসার।

সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

শেষ ৩২ এ ব্রাজিলের প্রতিপক্ষ কে?
  • ২৫ জুন ২০২৬
রোমাঞ্চকর জয়ে নকআউটে মরক্কো
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপ ইতিহাসে অন্যরকম ‘হাফ-সেঞ্চুরি’ ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন
  • ২৫ জুন ২০২৬
ব্রুনোর অনবদ্য অ্যাসিস্টে কুনিহার গোল
  • ২৫ জুন ২০২৬