কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৩ PM
কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে সংগঠনটি

কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে সংগঠনটি © টিডিসি ফটো

‘বিজ্ঞানকে জান, বিশ্বকে চেন’ এই শ্লোগানকে ধারণ করে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব। সোমবার দুপুর ১২টায় বিজ্ঞান অনুষদের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে সংগঠনটি।

এর আগে সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সায়েন্স ক্লাব ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। পরে সায়েন্স ক্লাবের দপ্তর সম্পাদক তন্ময় কুমার সরকার এবং সদস্য শারমিন আক্তার নোসারের উপস্থাপনায় আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

সায়েন্স ক্লাবের সভাপতি ওবায়দুল হক অভির সভাপতিত্বে আলোচনা সভার মডারেটর ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. এ. কে. এম. রায়হান উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ কাজী ওমর সিদ্দিকী, বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সায়েন্স ক্লাবের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

উল্ল্যেখ্য, কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর। বিজ্ঞান আড্ডা, স্কুলে স্কুলে বিজ্ঞান জনপ্রিয়করণ, পাঠচক্র, চলচ্চিত্র প্রদর্শনীসহ বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি তিন বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। বিজ্ঞানকে সহজভাবে শিক্ষার্থীদের কাছে পৌছে দিতে অবিরাম কাজ করে যাচ্ছে একদল বিজ্ঞানপ্রেমী।

পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বুকজ্বালা কমাতে খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন, উপক…
  • ১৬ আগস্ট ২০২৬
৯০ দিন নিয়মিত তোকমা খেলে শরীরে যেসব পরিবর্তন আসবে
  • ১৬ আগস্ট ২০২৬
সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬