ইনস্টাগ্রামে ভিডিও কল করবেন যেভাবে

০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
ইনস্টাগ্রামে ভিডিও কল করা যাবে যেভাবে

ইনস্টাগ্রামে ভিডিও কল করা যাবে যেভাবে © সংগৃহীত

বর্তমানে তথ্য আদান-প্রদানের অন্যতম সমাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের ব্যবহার বেড়েই চলছে। আমাদের প্রয়োজনে কিংবা অবসর সময় কাটানোর জন্য ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকি। ইনস্টাগ্রামে রয়েছে অসংখ্য ব্যবহারকারী। 

তবে এতদিন শুধু অনুসারীদের সাথে চ্যাট করা গেলেও ভিডিও কল করার সুবিধা ছিল না। এবার ইনস্টাগ্রামেও ভিডিও কলের সুবিধা আনলো মেটা। অ্যাপ থেকে খুব সহজেই ভিডিও কল করা যায়। ব্যবহারকারীদের আগ্রহের সাথে তাল মিলিয়ে নিত্য নতুন ফিচারের আপডেট করে প্ল্যাটফর্মগুলোর ব্যবহারে প্রতি আকৃষ্ট করছে নেটিজেনদের। 

দেখে নিন কীভাবে করবেন-
প্রথমে ইনস্টাগ্রাম খুলতে হবে। এবার ডানদিকে কোণে যে কাগজের প্লেনের মতো ডাইরেক্ট মেসেজ আইকন আছে, সেটা ট্যাপ করুন। যাকে ভিডিও কল করবেন, সেই ইউজারকে বেছে নিন। 

ভিডিও কল শুরুর দুই উপায় রয়েছে, ১. চ্যাটের ক্যামেরা আইকনে ক্লিক করা, ২. স্ক্রিন ডান দিকে সোয়াইপ করা। যার কাছে কল গেল তিনি নোটিফিকেশন পাবেন। এবার কল ধরবেন না কেটে দেবেন, সেটা তার ব্যাপার।

এছাড়া ইনস্টাগ্রামে ভিডিও কল চলার সময়েই কিছু মজার কাজ করা যায়, দেখে নিন সেগুলো-
ক্যামেরা ফ্রন্ট এবং ব্যাকে স্যুইচ করা যাবে। দরকারে মাইক্রোফোন আইকনে ট্যাপ করে তা মিউট করা যাবে। ইচ্ছে হলে স্মাইলি আইকনে ট্যাপ করে মজার মজার ইমোজি আর এফেক্ট যোগ করা যায়। কল কাটার সময়ে লাল ফোন আইকনে ট্যাপ করতে হবে।

আরও পড়ুন: কে দেখবে ইনস্টাগ্রামের পোস্ট? নির্ধারণ করতে পারবেন নিজেই

মেসেঞ্জারের মত এখানে একই রকম সুবিধা পাওয়া যাবে। ব্যবহারকারী চাইলে স্মাইলি আইকন থেকে পছন্দ অনুযায়ী বিভিন্ন স্টিকার ও ইমোজি ব্যবহার করতে পারবেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬