কে দেখবে ইনস্টাগ্রামের পোস্ট? নির্ধারণ করতে পারবেন নিজেই

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM
ইনস্টাগ্রামে রয়েছে অসংখ্য ব্যবহারকারী

ইনস্টাগ্রামে রয়েছে অসংখ্য ব্যবহারকারী © সংগৃহীত

আমাদের প্রয়োজনে কিংবা অবসর সময় কাটানোর জন্য ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকি। ইনস্টাগ্রাম জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার নাম। মেটার জনপ্রিয় এই ইনস্টাগ্রামে রয়েছে অসংখ্য ব্যবহারকারী। তবে এবার ইনস্টাগ্রামে আপনার পোস্ট কে দেখবে আর কে দেখবে না তা নির্ধারণ করতে পারবেন নিজেই। ফ্লিপসাইড ফিচারের মাধ্যমে এই সুযোগ পাওয়া যাবে।

ফ্লিপসাইড নামের একটি প্রাইভেসি ফিচার নিয়ে আসছে ইনস্টাগ্রাম। পরীক্ষামূলক ভাবে কিছু ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে এই ফিচার। তাদের প্রতিক্রিয়া পাওয়ার পর ফিচারটি পুরোপুরি উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হবে। 

দ্য স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে জানিয়েছে, যারা নিজেদের পোস্ট কেবল ঘনিষ্ঠজনদের মধ্যে সীমিত রাখতে চান, তাদের সেই সুযোগ দেবে এই ফ্লিপসাইড ফিচার।

জানা গেছে, ইনস্টাগ্রাম এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের একটি নতুন ইউজারনেম, প্রোফাইল পিক এবং বায়ো আপলোড করার সুবিধা দেবে। অর্থাৎ ফ্লিপসাইড প্রোফাইল মূল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থেকেও একটা আলাদা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

আরও পড়ুন: মেসেঞ্জারে পাঠানো বার্তা এডিট করবেন যেভাবে

প্রাইভেসির জন্য ইনস্টাগ্রামে অনেকেই একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করেন। ফ্লিপসাইড ফিচার চালু হলে পাবলিক অ্যাকাউন্ট থেকেই ব্যক্তিগত অ্যাকাউন্টের মতো আলাদাভাবে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য পোস্ট করা যাবে।

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬