ঢাকা স্কুল অব ইকনোমিকসে মাষ্টার্স অব ইকোনমিক্স প্রোগ্রাম 

১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৩ PM

উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নকে আরো বেগবান এবং কর্মোদ্যমকে জাগ্রত করার প্রয়াসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকনোমিকস (ডিএসসিই) দেশে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ের ওপর স্নাতকোত্তর কোর্স মাষ্টার্স অব ইকোনমিক্স (উদ্যোক্তা অর্থনীতি) প্রোগ্রামস্ চালু করেছে।

ইতোমধ্যে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা স্কুল অব ইকোনোমিস-এ মাস্টার্স ইন এন্ট্রারপ্রেনারশিপ ইকোনমিস প্রোগ্রামে  ভর্তির আবেদনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। এই কোর্সের ভর্তি পরীক্ষা ২৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বর্তমানে ডিএসসিইর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

কোর্সের সমন্বয়ক ডিএসসিইর অধ্যাপক বরেণ্য অর্থনীতিবিদ ও উন্নয়ন গবেষক ড. মুহম্মদ মাহবুব আলী জানান, দেশে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রাম চালু করা হয়েছে। এ পাঠ্যক্রম এমনভাবে তৈরী করা হয়েছে যাতে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব হ্রাসে সহায়তা করতে পারে। আধুনিক শিক্ষার প্রায়োগিক কৌশল হিসেবে এই কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। দেশে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষিত জনবল চাহিদা মেটাতে এই কোর্স বিশেষ সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬