‘বিএনপি-জামায়াতের তিনশ ফেসবুক পেজ বিদেশ থেকে সক্রিয়’

১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৮ PM

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার ও এমপি মন্ত্রীদের চরিত্রহননে বিএনপি-জামায়াতের তিনশত ফেসবুক পেজ দেশের বাইরের থেকে সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য শামসুল হক ভূইয়ার সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ অভিযোগ তোলেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী সংসদে প্রশ্নোত্তরে অংশ নেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি জামায়াত জোট বিদেশ থেকে  তিনশত ফেসবুক পেজ খুলে পরিচালনা করছে। তাদের উদ্দেশ্য বিভ্রান্ত তথ্য দিয়ে গুজব ছড়ানো ও সরকারের ইমেজ নষ্ট এবং ব্যক্তিগতভাবে মন্ত্রী-এমপিদের চরিত্র হনন করা।

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, আমরা তথ্য মন্ত্রণালয় থেকে এই গুজব প্রতিহত ও প্রতিরোধে একটি সেল গঠন করেছি। সেপ্টেম্বরের শেষে এটি কার্যকর হবে। এই সেল সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করবে। প্রতি তিনঘণ্টা পরপর সেল প্রতিবেদন দেবে। কোন কোন সংবাদ গুজব তা গণমাধ্যমগুলোকে জানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, গুজব একবার ডালপালা গজিয়ে ছড়িয়ে পড়লে বন্ধ করা অসম্ভব। এজন্য আমরা শুরুতেই খেলাটা শেষ করতে চাই।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় অনলাইন পত্রিকাগুলোর নামে, প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের  লোগো ব্যবহার করে গুজব ছড়ানো হয়। সম্প্রতি ছাত্র আন্দোলনের সময় বিবিসির লোগো ব্যবহার করেও এ ধরনের গুজব ছড়ানো হয়।

এসময় অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তারানা হালিম দাবি করেন, সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে এবং উদারতা দেখাচ্ছে। তিনি অভিযোগ করেন, অনেক টেলিভিশন চ্যানেলের সংবাদে আওয়ামী লীগ বৈষম্যের শিকার হয়।

ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব। সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করেছে, গণমাধ্যমের বিকাশে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

বর্ষাকে বিদায় জানিয়ে এল শরৎকাল
  • ১৬ আগস্ট ২০২৬
বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি
  • ১৬ আগস্ট ২০২৬
তাসকিনের আঘাত সামলে গ্রিনের সেঞ্চুরি, অপেক্ষা বাড়ছে বাংলাদে…
  • ১৬ আগস্ট ২০২৬
মেসির দুঃখগাথা যেন শেষ হচ্ছেই না
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়লেন মিরাজ
  • ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই হবে আজ
  • ১৬ আগস্ট ২০২৬