বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস গড়ল জাপান

২০ জানুয়ারি ২০২৪, ০৮:৩২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
মুন স্নাইপার

মুন স্নাইপার © সংগৃহীত

বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদে সফল অবতরণ করলো জাপান। গত বছর আগস্টে চাঁদে সফলভাবে অবতরণ করেছিল ভারতের চন্দ্রযান। এবার সে পথেরই অনুসারী হল এশিয়ার আরেক দেশ জাপান। শুক্রবার (১৯ জানুয়ারি) নিজস্ব প্রযুক্তিতে বানানো মনুষ্যহীন চন্দ্রযান ল্যান্ডার স্লিম (ডাকনাম ‘মুন স্নাইপার’) সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করেছে বলে জানিয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা।

দেশটির মহাকাশ সংস্থা জেএএক্সএ জানায়, নিজস্ব প্রযুক্তিতে বানানো মনুষ্যহীন চন্দ্রযান ল্যান্ডার বা ‘মুন স্নাইপার’ সফলভাবে লক্ষ্যের ১০০ মিটারের মধ্যে অবতরণ করে। বিজ্ঞানীরা বলছে, চাঁদের বুকের একটি গর্ত সংলগ্ন এলাকাকে মহাকাশযান নামানোর আদর্শ জায়গা বলে বেছে নেয়া হয়েছে।

চন্দ্রপৃষ্ঠে মহাকাশযান নামানোর জন্য এমন এলাকা বেছে নেয়ার কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে আছে চাঁদের বুকের ঢাল। গর্ত সংলগ্ন এলাকার জমি ১৫ ডিগ্রির কম ঢালু, যা নভোযান নামানোর জন্য আদর্শ বলে মনে করা হয়। একইসঙ্গে চাঁদে পানি ও মানুষের বাসস্থানের সম্ভাবনা খতিয়ে দেখবে চন্দ্রযানটি। চাঁদে পানির রহস্য খুব সহজেই উদঘাটন করতে পারবে বলে আশাবাদী দেশটির বিজ্ঞানীরা।

এরইমধ্যে বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাজ পড়েছে। কেননা মহাকাশযানটির সৌরবিদ্যুৎ ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। এখন ব্যাটারির ওপর নির্ভর করছে যানটি। ফলে এই মিশন হুমকির মুখে পড়তে পারে। তবে ব্যাটারির শক্তি শেষ হওয়ার আগেই সোলার সিস্টেম সচলের চেষ্টা চালছে বলে জানায় জাক্সা।
 
গত বছর ৭ সেপ্টেম্বর দেশটির দক্ষিণাঞ্চলীয় তানেগাশিমা দ্বীপের উৎক্ষেপণকেন্দ্র থেকে এইচ-আইআইএ রকেটে চড়িয়ে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হয়। গত ২৫ ডিসেম্বর চাঁদের কক্ষপথে যানটি প্রবেশের কথা জানিয়েছিল জাপানের মহাকাশ গবেষণা সংস্থা। স্লিমের অবতরণের পর এবার চাঁদের ইতিহাস নিয়ে গবেষণা চলবে। চাঁদের জন্ম, বিবর্তন নিয়ে তুলে আনা হবে অনেক নতুন তথ্য

জাপানের ল্যান্ডার স্লিম (স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেশন মুন) থেকে যে রোভার নামবে চাঁদের বুকে, তা এক্স-রে ছবি তুলবে। কৃষ্ণগহ্বর, নিউট্রন স্টার এবং সুপারনোভার উচ্চ মানের এক্স-রে তুলে জাপানের মহাকাশ গবেষণাকেন্দ্রে পাঠানো হলে সেগুলোর গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন বিজ্ঞানীরা। জাপানের আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারত সফলভাবে চাঁদে অবতরণ করেছে।

এসএসসিতে আরও কমল পাসের হার, নেপথ্যে ৫ কারণ
  • ১০ আগস্ট ২০২৬
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা
  • ১০ আগস্ট ২০২৬
ফলাফল একটি সংখ্যা মাত্র, জীবন তার চেয়ে অনেক বড়
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬
১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্…
  • ১০ আগস্ট ২০২৬