চট্টগ্রাম বিভাগীয় শিক্ষক অ্যাম্বাসেডর সম্মেলন

০৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩০ PM

চট্টগ্রাম বিভাগীয় শিক্ষক অ্যাম্বাসেডর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙ্গামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

একসেস টু ইনফরমেশনের (এটুআই) ই-লার্নিং স্পেশালিস্ট প্রফেসর ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য দেন- মাউশি পরিচালক (প্রশিক্ষক) প্রফেসর ড.  আব্দুল মালেক, মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রদীপ চক্রবর্তী, টিটিসি চট্টগ্রামের অধ্যক্ষ দিলরুবা আক্তার চৌধুরী, এটুআই’ এডুকেশন টেকনোলজি এক্সপার্ট রফিকুল ইসলাম সুজন, ইয়াং প্রেফেসনাল অভিজিৎ সাহা, জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা প্রমুখ।

সম্মেলনে তথ্য প্রযুক্তি নিয়ে দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভাগের প্রায় ৫ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

একাদশে ভর্তি সময়সীমা ও নীতিমালা চূড়ান্ত হতে পারে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
কম্পিউটারে অ্যাপ ইন্সটল ছাড়াই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে হবে ভিড…
  • ১৬ আগস্ট ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকরা বদলির প্রস্তুতি নিলেও মাদ্রাসার ব্যাপ…
  • ১৬ আগস্ট ২০২৬
তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর:…
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
বর্ষাকে বিদায় জানিয়ে এল শরৎকাল
  • ১৬ আগস্ট ২০২৬