৩০ টাকার নিচে রিচার্জ করা যাবে না গ্রামীণফোনে

০৮ জানুয়ারি ২০২৪, ০৮:৪৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
গ্রামীণফোন লগো

গ্রামীণফোন লগো © সংগৃহীত

রিচার্জের সর্বনিম্ন সীমা বাড়িয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। গ্রাহকদের ১০ জানুয়ারী থেকে সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ করতে হবে। ইতোমধ্যেই অপারেটরটি তাদের গ্রাহকদের ফোন কল, এসএমএস এবং মাইজিপি অ্যাপের নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টি জানানো শুরু করেছে।

১২১ থেকে কল করে অপারেটর থেকে বলা হয়, আগামী ১০ জানুয়ারী থেকে গ্রামীণফোনের সর্বনিম্ন ব্যালেন্স রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা। তবে স্ক্র্যাচকার্ড এবং ৩০ টাকার নিচের রিচার্জ অপারগুলো আগের মতই চালু থাকবে।

আরও পড়ুন: পণ্য না পাওয়া গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির আশ্বাস ইভ্যালির

শুরু থেকে অপারেটরটির সর্বনিম্ন রিচার্জ সীমা ছিল ১০ টাকা। এরপর ২০২২ সালের জুলাই থেকে সর্বনিম্ন রিচার্জের পরিমাণ করা হয় ২০ টাকা। ২০২৪ সালে এসে এর পরিমাণ আবারও বৃদ্ধি করা হচ্ছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাব মতে, গত বছরের নভেম্বর মাস পর্যন্ত দেশের মোট সিম ব্যবহারকারীর সংখ্যা ১৯০.৩৬ মিলিয়ন। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক রয়েছে ৮২.১৪ মিলিয়ন।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950