প্রথমবারের মতো মাইক্রোসফটের কিবোর্ডে পরিবর্তন, থাকছে এআই বাটন

০৫ জানুয়ারি ২০২৪, ১১:৩২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM

© সংগৃহীত

প্রায় ৩০ বছর পর প্রথমবারের মতো নিজেদের কিবোর্ডে বড় ধরনের পরিবর্তন এনেছে মাইক্রোসফট। এতে নতুন করে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বাটন। বাটনটি ব্যবহার করে সহজেই মাইক্রোসফটের এআই টুল ‘কোপাইলট’ এ প্রবেশ করা যাবে। তবে এক্ষেত্রে প্রয়োজন হবে উইন্ডোজ ১১ এর নতুন পিসি ভার্সনটি। খবর বিবিসির।

জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির মালিকানাধীন প্রতিষ্ঠান ওপেনএআইয়ে বেশ বড় ধরনের বিনিয়োগ করেছে মাইক্রোসফট। ফলে কোম্পানি দুটির মধ্যে পারস্পরিক প্রযুক্তিগত সম্পর্কও বেশ বেশি। এটি কোপাইলটের এআই ক্ষমতাকে বহুগুণে শক্তিশালী করেছে। এটি মূলত মাইক্রোসফট ৩৬৫ ও বিং সার্চের মতো নিত্যদিনের ব্যবহার্য বিষয়ের সাথে এআইকে যুক্ত করে।

এক ব্লগে মাইক্রোসফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি নতুন বাটন যুক্তের বিষয়টিকে একটি 'পরিবর্তনশীল মুহূর্ত' বলে আখ্যায়িত করেছেন। একইসাথে তিনি এটিকে প্রায় ৩০ বছর আগে উইন্ডোজ বাটন সংযোজনের সাথে তুলনা করেছেন।

মাইক্রোসফটের প্রত্যাশা এটি ব্যবহারকারীর অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে প্ল্যাটফর্মগুলোর ব্যবহার সহজ করতে সাহায্য করবে। নতুন কিবোর্ডগুলো আগামী ফেব্রুয়ারি মাস থেকে পাওয়া যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। আসন্ন সিইএস টেক ইভেন্টে কোপাইলট কি-সহ বেশ কিছু পণ্য প্রদর্শন করবে মাইক্রোসফট। এটি আগামী সপ্তাহে লাস ভেগাসে শুরু হবে।

সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক জন টাকার নতুন এই বাটনের সংযুক্তিকে খুবই 'স্বাভাবিক প্রক্রিয়া' হিসেবে মনে করছেন। জন টাকার মনে করেন, নতুন বাটন যুক্তের মাধ্যমে মাইক্রোসফট যে কোপাইলটের ওপর আলাদা গুরুত্ব দিচ্ছে, সেটি বোঝা যাচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীদের সমস্ত পণ্যের সাথে এটি ব্যবহারে আকৃষ্ট করার সম্ভাবনাও রয়েছে। 

ছেলের রোজা নিয়ে গর্ব, শৈশবের স্মৃতিতে ভাসলেন তাসকিন
  • ২১ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ও প্রত্যাশা
  • ২১ মার্চ ২০২৬
আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক
  • ২১ মার্চ ২০২৬
পেটের স্বাস্থ্যের জন্য যেসব খাবার উপকারী
  • ২১ মার্চ ২০২৬
ডিজিটাল সালামীর যুগে ফিকে হচ্ছে নতুন টাকার উচ্ছ্বাস
  • ২১ মার্চ ২০২৬
ইরাকে গোয়েন্দা সদর দপ্তরে হামলা, এক কর্মকর্তা নিহত
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence