বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থী ও পেশাজীবীদের আর্থিক সুবিধায় ‘এক্সিম স্কলারস’

০৫ জানুয়ারি ২০২৪, ১০:৪৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
‘এক্সিম স্কলারস’ নামে নতুন সেবাপণ্য চালু করেছে এক্সিম ব্যাংক

‘এক্সিম স্কলারস’ নামে নতুন সেবাপণ্য চালু করেছে এক্সিম ব্যাংক © সংগৃহীত

উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনে ইচ্ছুক শিক্ষার্থী ও পেশাজীবীদের প্রয়োজনীয় আর্থিক সুবিধা দিতে ‘এক্সিম স্কলারস’ নামে নতুন একটি বিনিয়োগ সেবাপণ্য চালু করেছে এক্সিম ব্যাংক। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ সেবাপণ্যটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রোডাক্ট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মো. হুমায়ূন কবির। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মো. আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা ও মাকসুদা খানমসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা। এ সময় এক্সিম ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন।

আরো পড়ুন: বাংলাদেশ ব্যাংক ছেড়ে পররাষ্ট্র ক্যাডারের পথে ঢাবির হাবিব

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘এক্সিম ব্যাংক সবসময় গ্রাহকের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। তারই অংশ হিসেবে আজ আমরা এক্সিম স্কলারস নামে এই সেবাপণ্য চালু করেছি।’ সময় উপযোগী এই আর্থিক সেবাপণ্যটির মাধ্যমে উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনে ইচ্ছুক শিক্ষার্থী ও পেশাজীবীরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মাধ্যমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন
  • ১২ অক্টোবর ২০২৬
যে কৌশলে কার্যালয়ে চুয়েট ভিসি, বোকা বনে গেলেন আন্দোলনকারীরা
  • ১২ অক্টোবর ২০২৬
ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬
৪ সন্তানই থাকেন দেশের বাইরে, একা বাসায় পড়েছিল বৃদ্ধার অর্ধগ…
  • ১২ অক্টোবর ২০২৬