এমএনপি সেবা চালুর আগেই বাড়ল খরচ !

০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৬ PM

নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা চালুর আগেই গ্রাহকের খরচ বৃদ্ধির পাঁয়তারা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত এমএনপি-বিষয়ক এক সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশের পর দেশের একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এমএনপি সেবা চালুর আগেই খরচের পরিমাণ ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। নম্বর ঠিক রেখে যেসব গ্রাহক অপারেটর বদল করবেন, তাদেরকে নম্বরপ্রতি ৫০ টাকা করে দিতে হবে। এর আগে যা ছিল ৩০ টাকা।

গ্রাহক যে অপারেটরের কাছে যাবে সেই অপারেটরকে দিতে হবে ১০০ টাকা, যা আগে ছিল ১৫০ টাকা। তবে এই টাকা গুণতে হবে অপারেটরকে।

এমএনপি সেবায় খরচ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। মন্ত্রী জানান, ১ অক্টোবরের মধ্যে এমএনপি সেবা চালু করতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার।

বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ও খরচ বৃদ্ধির বিষয়ে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহরুল বলেন, ‘এইটা আমার নলেজে নাই। আমি ৩০ টাকার কথাই জানতাম, পরে পরিবর্তন হয়েছে কিনা আমি জানি না। আর গত পরশু তো কমিশনে মিটিং হয়েছে। সেখানে তো এই বিষয়টি আসেনি।’

উল্লেখ্য, গেল আগস্টে চালুর কথা থাকলেও কয়েকটি কারণে পিছিয়ে যায় এমএনপি সেবা। সবশেষ এই সেবা চালু করতে মোবাইলের কলরেট পুনঃনির্ধারণ করা হয়।

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কত শতাংশ ভোট পড়তে পারে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আইইউটি ভর্তি পরীক্ষা, যা জেনে রাখা ভালো
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ২০, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের, লেনদেন ৪০ হাজার কোট…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬