ফেসবুক থেকে ডিলিট হওয়া পোস্ট ফিরিয়ে আনবেন যেভাবে

৩০ ডিসেম্বর ২০২৩, ০৮:৫০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
ফেসবুক থেকে ডিলিট হওয়া কিছু ফিরিয়ে আনবেন যেভাবে

ফেসবুক থেকে ডিলিট হওয়া কিছু ফিরিয়ে আনবেন যেভাবে © সংগৃহীত

বর্তমানে সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক। আমরা আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া প্রায় সব ঘটনাই ফেসবুক এ বন্ধুদের সাথে শেয়ার করে থাকি। তবে ফেসবুকে আমরা প্রায়ই ভুল করে পোস্ট মুছে ফেলি। ফেসবুকে কোনো পোস্ট মুছে ফেললেও সেটি তখনই মুছে যায় না। ৩০ দিন পর্যন্ত তা জমা থাকে রিসাইকেল বিন নামের গোপন একটি ফোল্ডারে। 

যদি ভুলবশত মেসেজ গুলো ডিলিট হয়ে যায়, তখন আপনি কি করবে? এমন হতেই পারে সেগুলো আপনার পুনরায় দরকার হতে পারে বা স্মৃতি হিসাবে সেগুলো রেখে দিতে চান। আর এ কারণে অনেক সময়ই পড়তে হয় নানা সমস্যায়। সেক্ষেত্রে এগুলো ফিরিয়ে নিয়ে আসার কথা শুনলে আপনি নিশ্চয় চমকিত হবেন এবং হয়তো চাইবেন এই বিষয়ে বিস্তারিত।

ফেসবুকে সাধারণত মুভ টু আর্কাইভ ও মুভ টু রিসাইকেল—এই দুটি অপশনের মাধ্যমে পোস্ট মুছে ফেলার সুযোগ মিলে থাকে। মুভ টু রিসাইকেল বাটন প্রেস করলে মুছে ফেলা পোস্ট রিসাইকেল বিনে জমা হয় আর মুভ টু আর্কাইভ বাটনে প্রেস করলে মুছে ফেলা পোস্ট আর্কাইভে জমা হয়। 

রিসাইকেল বিনে থাকা ফেসবুক পোস্ট মুছে ফেলার ৩০ দিন পর আর ফিরিয়ে আনা যায় না। তবে আর্কাইভে থাকা পোস্ট ফেসবুকের আর্কাইভে জমা থাকে। আর্কাইভ করা পোস্ট ফেসবুক ফিডে প্রদর্শিত হয় না।  ব্যবহারকারী তাঁর সুবিধামতো সময় অনুযায়ী পরে আর্কাইভ থেকে আবার সেই পোস্ট প্রোফাইলে ফিরিয়ে আনতে পারেন।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইন দেখাবেন যেভাবে

যেভাবে ফিরিয়ে আনবেন মুছে ফেলা পোস্ট 

মোবাইল থেকে ফেসবুক অ্যাপ খুলে নিজের প্রোফাইলে যেতে হবে। এখানে ‘এডিট প্রোফাইল’ এর পাশে থাকা তিন ডট আইকনে ক্লিক করলে প্রোফাইল সেটিংস পাতা আসবে। সেখান থেকে আর্কাইভ মেনুতে ক্লিক করতে হবে। স্মার্টফোন ব্যবহারকারীদের ‘রিসাইকেল বিন’ এ ক্লিক করতে হবে আর আইওএস বা আইফোনে ‘ট্র্যাশ’ এ যেতে হবে।

রিসাইকেল বিন বা ট্র্যাশে ফেসবুক থেকে মুছে যাওয়া পোস্ট ও ছবি পাওয়া যাবে। কোনো পোস্টকে পুনরুদ্ধার বা একেবারে মুছে ফেলতে চাইলে পোস্টের পাশের তিন ডট আইকনে ক্লিক করলে মেনু দেখা যাবে। এখান থেকে ‘রিস্টোর টু প্রোফাইল’এ ক্লিক করলে পোস্টটি আবার ফেসবুক টাইমলাইনে চলে আসবে। আর ‘ডিলিট’ চাপলে একেবারে মুছে যাবে। 

৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা; পরিচালন নগদ প্রবাহ…
  • ২৯ এপ্রিল ২০২৬
তামিম নির্বাচিত হয়নি, নির্বাচন আয়োজনের দায়িত্ব পেয়েছে: সাকিব
  • ২৯ এপ্রিল ২০২৬
বজ্রপাতের বিকট শব্দে হাসপাতালে ভর্তি ১১ ছাত্রী
  • ২৯ এপ্রিল ২০২৬
জাতীয় পরিচয়পত্র আবেদনে নতুন নিয়ম
  • ২৯ এপ্রিল ২০২৬
নন-ক্যাডার কর্মকর্তাদের শূন্য পদের তথ্য চাইল মাউশি
  • ২৯ এপ্রিল ২০২৬
সরকারি চাকরির অন্ধ মোহ: মেধার একমুখী স্রোত যে সংকট তৈরি করছে
  • ২৯ এপ্রিল ২০২৬