বিশ্বজুড়ে এক্সের সার্ভার ডাউন

২১ ডিসেম্বর ২০২৩, ১২:৩৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এক্স (সাবেক টুইটার)

এক্স (সাবেক টুইটার) © সংগৃহীত

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) আচমকা কাজ করা বন্ধ করে দিয়েছে। বহু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তারা এক্স অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছেন না। ওয়েবসাইট বা অ্যাপে ঢুকলে টাইমলাইন ফাঁকা দেখাচ্ছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম জানিয়েছে, বিশ্বজুড়ে এক্স এবং এর প্রিমিয়াম সংস্করণ এক্স প্রো- উভয় ধরনের ব্যবহারকারীরাই সমস্যার মুখে পড়েছেন।

কোনও নির্দিষ্ট অঞ্চল বা দেশ নয় সমগ্র বিশ্বের ইউজাররা এই সমস্যার মুখে পড়েছেন বলে জানা গেছে। উদ্বিগ্ন হয়ে পড়েছেন বহু টুইটার ইউজাররা।

প্ল্যাটফর্ম পুরো লোড হচ্ছে না, অ্যাপে লগইন করা যাচ্ছে না, ওয়েবসাইট ওপেন করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন একাধিক ইউজার।

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওপেন করলেই 'Something Went Wrong', 'Try Reloading' মেসেজ ভেসে আসছে। বহু সংবাদমাধ্যম নিশ্চিত করেছেন বিশ্বজুড়ে টুইটার ডাউন। কিছু ইউজারদের কাছে ঠিক মতো কাজ করলেও সিংহভাগ ইউজাররা টুইটার অ্যাক্সেস করতে পারছে না।

ট্যাগ: টুইটার
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
  • ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
  • ১২ অক্টোবর ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
  • ১২ অক্টোবর ২০২৬
তালা ভেঙে নিজ কার্যালয়ে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি
  • ১২ অক্টোবর ২০২৬