কলেজ কমিউনিটি নামে ফিচার চালু করবে ইনস্টাগ্রাম

২৭ আগস্ট ২০১৮, ০৬:২৮ PM
কলেজ কমিউনিটি নামে ফিচার চালু করবে ইনস্টাগ্রাম

কলেজ কমিউনিটি নামে ফিচার চালু করবে ইনস্টাগ্রাম © ফাইল ফটো

কলেজ কমিউনিটি নামে নতুন একটি ফিচার আনতে যাচ্ছে ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ছাতার নিচে থাকতে পারবে। এমনকি এতে যুক্ত হতে পারবে অ্যালামনাই সদস্যরাও।

মূলত ফেসবুকের ধারণা থেকেই এমন একটি ফিচার চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। ফেসবুকও কলেজ-এক্সক্লুসিভ সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায়। যাতে সদস্য হিসেবে থাকবে শিক্ষার্থীরা।

কলেজ কমিউনিটি ফিচারের মাধ্যমে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে অন্যের সঙ্গে পরিচিত হতে পারবে। এই ফিচারে থাকবে ক্লাসভিত্তিক আলাদা তালিকা। ফলে কারা বয়সে ছোট, কারা বড় সেটা সহজেই নির্ণয় করা যাবে। এই গ্রুপের সদস্যরা গ্রুপে থাকা অন্য সদস্যদের পাবলিক পোস্টগুলো দেখতে পারবে। এছাড়া প্রয়োজনে তাদের মেসেজও করা যাবে।

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। গ্রাহকদের মধ্যে এটা বেশ সাড়া ফেলবে বলে আশা করছে তারা।

ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি সময়সীমা ও নীতিমালা চূড়ান্ত হতে পারে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
কম্পিউটারে অ্যাপ ইন্সটল ছাড়াই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে হবে ভিড…
  • ১৬ আগস্ট ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকরা বদলির প্রস্তুতি নিলেও মাদ্রাসার ব্যাপ…
  • ১৬ আগস্ট ২০২৬
তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর:…
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬