বিনামূল্যে উইন্ডোজ ১০ কতদিন ব্যবহার করা যাবে, জানাল মাইক্রোসফট

০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:২৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
মাইক্রোসফট

মাইক্রোসফট © সংগৃহীত

২০২৫ সালের অক্টোবর মাসের ১৪ তারিখ থেকে উইন্ডোজ ১০ আর বিনামূল্যে ব্যবহার করা যাবে না। কেউ যদি চালাতে চায় তাহলে তাকে উইন্ডোজ ৩৬০-এর সাবস্ক্রিপশন কিনে চালাতে হবে। মাইক্রোসফট সম্প্রতি একটি ব্লগের মাধ্যমে তা জানায়।

মাইক্রোসফট আরও জানায়, তারা উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সাপোর্ট সুবিধা বন্ধ করে দেবে। সফটওয়্যারে ত্রুটি সংক্রান্ত সমস্যা, টাইম জোন আপডেট এবং গ্রাহকরা ওপারেটিং সিস্টেম ব্যবহারে কোনো সমস্যায় পরলে কারিগরি সহায়তা দেবে না তারা। তারপরও যদি কারও উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট প্রয়োজন হয়। তাহলে মাইক্রোসফটকে টাকা দিয়ে তা ঠিক করতে হবে।

আরও পড়ুন: ফ্রি ওয়াইফাই ব্যবহারে সতর্ক না হলে চুরি হতে পারে ব্যক্তিগত তথ্য

মোটকথা, মাইক্রোসফট তাদের উইন্ডোজ ১০ সুবিধা পুরোপুরিভাবে বন্ধ করে দিতে চাচ্ছে। তারা এটা পরিষ্কারভাবে গ্রাহকদের জানাতে চায় গ্রাহকরা যেন উইন্ডোজ ১০ আপগ্রেড করে উইন্ডোজ ১১ ব্যবহার করে।

এর আগে ২০২১ সালের ৫ অক্টোবর জনসাধারণের জন্য উইন্ডোজ ১১ মুক্ত করে মাইক্রোসফট। তখন উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা উইন্ডোজ ১০ আপডেট ফিচার ব্যবহার করে এটি বিনামূল্যে হালনাগাদ করারও সুবিধা পান। উইন্ডোজ ১০ এর গ্রাহকরা এখনো চাইলে তাদের অপারেটিং সিস্টেমটি উইন্ডোজ ১১-এ আপগ্রেড করে নিতে পারবে।

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950