আউটসোর্সিং প্রশিক্ষণ বিষয়ে রোববার কুমিল্লায় আন্তর্জাতিক সেমিনার

২৫ আগস্ট ২০১৮, ০১:৫৯ PM

৫ হাজার তরুণ-তরুণীকে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে কুমিল্লা জেলা প্রশাসন।  উদ্যোগের প্রথম ধাপ হিসেবে আগামী ২৬ আগস্ট রোববার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইটি ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং অপরচুনিটিজ ইন বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ফ্রিল্যান্স লেখক ও সাংবাদিক মাইনুল ইসলাম নাসিমের পাঠানো ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং প্যারিস ভিত্তিক ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের (ডব্লিউবিও) সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান আইটি বিশেষজ্ঞ শেখ গালিব রহমান। সেমিনারে সভাপতিত্ব করবেন কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. আবুল ফজল মীর।

তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বব্যাপী নতুন প্রজন্মের আইকন শেখ গালিব রহমান ওয়াশিংটন ডিসিতে কর্মরত আছেন ফেডারেল রিজার্ভ ব্যাংক অব রিচমন্ডের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর হিসেবে। এর আগে ইউএস প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অফিস এবং ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিতে কর্মরত ছিলেন এই মেধাবী বাংলাদেশি।

আইবিএম এবং মাইক্রোসফটসহ যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন শেখ গালিব রহমান একাধারে একজন দক্ষ আইটি প্রশিক্ষক। ট্রান্সফোটেক নামে নিউইয়র্কে আইটি ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন তিনি।

ইনফরমেশন টেকনোলজিসহ (আইটি)বিভিন্ন সেক্টরে বিশ্বব্যাপী বাংলাদেশের মুখ উজ্জল করা মেধাবী প্রবাসী সোনার সন্তানরা যাতে বাংলাদেশের জনগণের কল্যাণে তাদের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডব্লিউবিও) বদ্ধপরিকর বলে সংস্থার সদর দফতর প্যারিস থেকে জানানো হয়েছে।

জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর আশাবাদ ব্যক্ত করে বলেন, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ে বিশ্বমানের সেরা প্রশিক্ষণ নিয়ে পথিকৃৎ কুমিল্লার নতুন প্রজন্ম অচিরেই সমগ্র বাংলাদেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে নোবিপ্রবি ছাত্রশিবিরের ক্যাম্পেইন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সিসিডিবি ক্লাইমেট সেন্টার পরিদর্শনে ডিআইইউ’র অর্থনীতি বিভাগ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬