ল্যাপটপের ব্যাটারি যেসব ভুলে নষ্ট হয়

২৩ নভেম্বর ২০২৩, ১২:২৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
ল্যাপটপ

ল্যাপটপ © সংগৃহীত

ল্যাপটপ ব্যবহারে অনেকেই ব্যাটারি নিয়ে ঝামেলায় পড়েছেন। নতুন ল্যাপটপ কেনার কিছু দিন পরই নষ্ট হয়ে যায় ব্যাটারি। তবে পুরনো হলে এই সমস্যা বেশি দেখা যায়। শুরু থেকেই যদি সঠিকভাবে ল্যাপটপের যত্ন নেন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

চলুন জেনে নেওয়া যাক ল্যাপটপের ব্যাটারি ভালো রাখতে ব্যবহারের সময় যেসব ভুল করবেন না—

প্রথমত, কোনো অবস্থাতেই ল্যাপটপ গরম কোনো জায়গায় রাখা যাবে না। বিশেষ করে সরাসরি রোদ পড়ে এমন স্থানে ল্যাপটপ রেখে ব্যবহার না করাই ভালো। এমনকি ফ্রিজের ওপরও রাখা যাবে না। এতে ল্যাপটপের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সমস্যা থেকে মুক্তি পেতে স্বাভাবিক তাপমাত্রায় ল্যাপটপ ব্যবহার করতে হবে।

দ্বিতীয়ত, ল্যাপটপের স্টোরেজ ভর্তি থাকলে প্রসেসরের ওপর চাপ পড়ে। আর অধিক কাজ সামলাতে গিয়ে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়। একসময় ল্যাপটপ গরম হয়ে যায় ও দ্রুত চার্জ শেষ হয়। এভাবে প্রতিনিয়ত ব্যবহারের কারণে ব্যাটারিও ক্ষতিগ্রস্ত হয়।

ল্যাপটপে কখনই অন্য কোনো চার্জার ব্যবহার করা যাবে না। লোকাল চার্জার ব্যবহার করলে ল্যাপটপের ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে। লোকাল চার্জার ল্যাপটপের ব্যাটারি চার্জ করার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে পারে না, যার কারণে ল্যাপটপের ব্যাটারি গরম হয়ে যায়। তাই সবসময় ডিভাইসের সঙ্গে আসা চার্জার ব্যবহার করা উত্তম।

ট্যাগ: ল্যাপটপ
চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্র…
  • ২৫ জুন ২০২৬
জর্ডানের বিপক্ষে মেসি-মার্টিনেজকে খেলানো নিয়ে সংশয়ে স্কালোনি
  • ২৫ জুন ২০২৬
চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ২০
  • ২৫ জুন ২০২৬
মেমিস সফটওয়্যারেই মাদ্রাসা শিক্ষকদের বদলি, শুরু ‍নিয়ে যা বল…
  • ২৫ জুন ২০২৬
চীনের কমিউনিস্ট পার্টির লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী ত…
  • ২৫ জুন ২০২৬
পরপর শক্তিশালী দুই ভূমিকম্পে ভেনেজুয়েলায় ১০ হাজারের বেশি প্…
  • ২৫ জুন ২০২৬