বাজারে উঠেছে নতুন আলু, প্রতি কেজি ২০০

১৮ নভেম্বর ২০২৩, ১২:৪৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
নতুন আলু

নতুন আলু © সংগৃহীত

বাজারে উঠতে শুরু করেছে নতুন আলু। দিনাজপুরের বাজারে প্রতি কেজি আলু খুচরা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা কিনছেন ১২০টাকা কেজিতে। আজ শনিবার দিনাজপুরের বিভিন্ন বাজরে এ দামে আলু বিক্রয় করতে দেখে গেছে। গত বছর নবান্ন উপলক্ষে বাজারে উঠা নতুন আলু বিক্রি হয়েছিল ৪০০ টাকা কেজি দরে।

বাজার ঘুরে দেখা গেছে, নতুন দেশি জাতের আলু খুচরা বিক্রি হয়েছে সর্বোচ্চ ২০০ টাকা কেজি। আর সর্বনিম্ন বিক্রি হয়েছে ১৪০ টাকায়। বছরের নতুন সবজি ও নবান্ন উৎসবকে সামনে রেখে আলুর দাম বেশি বলে ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন। আজ শনিবার সকালে রেলবাজারে ২০ কেজি ও বাহাদুর বাজারে ৫০ কেজির মতো আলু আমদানি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছন।

কাঁচামাল ব্যবসায়ী রাকিব সরদার বলেন, এক আলু চাষী থেকে ২০ কেজি আলু ১২০ টাকা দরে কিনেছি। ১৪০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি করেছি। নবান্ন উপলক্ষে নতুন আলুর বেশ চাহিদা বেশি হওয়ায় দাম বেশি।

ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে আগাম জাতের নতুন আলু পাওয়া যাবে। তখন দামও কমে যাবে।

ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬