চাকরি হারালেন চ্যাটজিপিটি উদ্ভাবনকারী ওপেনএআইয়ের সিইও স্যাম

১৮ নভেম্বর ২০২৩, ১০:৪৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান চাকরিচ্যুত হয়েছেন

ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান চাকরিচ্যুত হয়েছেন © আল জাজিরা

চ্যাটজিপিটির উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান চাকরিচ্যুত হয়েছেন। প্রতিষ্ঠানটি শুক্রবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠানটি পরিচালনায় স্যাম অল্টম্যানের সক্ষমতা নিয়ে আস্থার ঘাটতি দেখা দেওয়ায় চাকরিচ্যুত করা হয়েছে তাকে।

৩৮ বছর বয়সী স্যামের জন্ম যুক্তরাষ্ট্রের মিসৌরিতে। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। চ্যাটজিপিটি বাজারে ছেড়ে খ্যাতি পায় ওপেনএআই। স্যামও পরিচিতি পান। চ্যাটজিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দারুন কিছু ব্যবহার দেখিয়েছে। ওপেনএআইয়ের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মিরা মুরাতি অন্তর্বর্তীকালীন সিইওর দায়িত্ব পালন করবেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই এক বিবৃতিতে জানায়, স্যামের বিষয়ে যথাযথ পর্যালোচনাপ্রক্রিয়া মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি পরিচালনা পর্ষদের সঙ্গে সেভাবে যোগাযোগ করছিলেন না। দূরত্ব রেখেছিলেন, যা প্রতিষ্ঠান পরিচালনায় তার সক্ষমতার ক্ষেত্রে বাধা তৈরি করছিল।

আরো পড়ুন: দেশের শিক্ষিত তরুণদের ৪২ শতাংশই বিদেশে পাড়ি জমাতে চান

বিবৃতিতে বলা হয়েছে, ওপেনএআইকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে স্যামের সক্ষমতা নিয়ে পরিচালনা পর্ষদের আস্থার ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।

চ্যাটজিপিটি বাজারে এনে প্রযুক্তিজগতে বড় প্রতিযোগিতার সূচনা করেন স্যাম। মেটা, মাইক্রোসফট, গুগল ও অ্যামাজনের মতো টেক জায়ান্টরা বড় বিনিয়োগ করেছে। স্যামের অবদান স্মরণ করে ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। 

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ব্যবসায়ী সমিতির
  • ১২ অক্টোবর ২০২৬
পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬