সেপ্টেম্বরে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন ১ লাখ ৮ হাজার কোটি টাকা

১৬ নভেম্বর ২০২৩, ০৯:৩৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

চলতি বছরের সেপ্টেম্বর মাসে মোবাইল ব্যাংকিং সেবায় ১ লাখ ৮ হাজার ৩৭৮ কোটি টাকা লেনদেন হয়েছে। সে হিসাবে গড়ে দৈনিক লেনদেনের পরিমাণ সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে মোবাইল ব্যাংকিংয়ে ক্যাশ ইন (টাকা ঢুকেছে) ৩৪ হাজার ৯৫৪ কোটি টাকা। ক্যাশ আউট (টাকা উত্তোলন) হয়েছে ২৯ হাজার ৯১৭ কোটি টাকা। এসময় ব্যক্তি থেকে ব্যক্তি হিসাবে ৩০ হাজার ৩০৯ কোটি টাকা লেনদেন হয়েছে। আর প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৫২০ কোটি টাকা।

আলোচিত মাসে বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন-ভাতা বাবদ বিতরণ হয় দুই হাজার ৬৮১ কোটি টাকা। এছাড়া বিভিন্ন পরিষেবার তিন হাজার ২১৬ কোটি টাকার বিল পরিশোধ হয়। কেনাকাটায় ৪ হাজার ৮৩০ কোটি টাকা লেনদেন হয়। একই সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন-ভাতা বাবদ বিতরণ হয় দুই হাজার ৬৮১ কোটি টাকা। এছাড়া বিভিন্ন পরিষেবার তিন হাজার ২১৬ কোটি টাকার বিল পরিশোধ হয় এবং কেনাকাটায় ৪ হাজার ৮৩০ কোটি টাকা লেনদেন হয়।

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬