ডেঙ্গু সচেতনতায় বাংলাদেশিদের জন্য গুগলের বিশেষ ফিচার

১৩ নভেম্বর ২০২৩, ০৮:৪৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
গুগল

গুগল © ফাইল ছবি

চলতি বছর দেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার, ঢাকাস্থ মার্কিন দূতাবাস এবং ইউনিসেফসহ কয়েকটি সংগঠনের সঙ্গে কাজ করছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। সম্প্রতি এ নিয়ে একটি ফিচারও সংযুক্ত করেছে টেক জায়ান্টটি। নতুন ফিচারে বাংলাদেশিদের সহযোগিতার অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ, লক্ষণগুলোর সঙ্গে পরিচয় এবং চিকিৎসায় করণীয় সম্পর্কে কর্তৃপক্ষের অনুমোদিত ও নির্ভরযোগ্য তথ্যের সঙ্গে জনগণকে সংযুক্ত করছে সার্চ ইঞ্জিনটি। 

গুগল তাদের অংশীদারিত্বের অংশ হিসেবে ওয়েব সার্চে এবং ইউটিউবে বিভিন্ন সহায়তামূলক ফিচার চালু করেছে; ফলে এখন থেকে ব্যবহারকারীরা যখন তাদের সবচেয়ে বেশি দরকার তখনই সহজে ও দ্রুত বিশ্বস্ত তথ্য পেয়েছে বলে জানানো হয়েছে গুগলের পক্ষ থেকে।

গুগলের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা)  ফারহান কুরেশি জানিয়েছেন, বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত গুরুতর। আমরা জানি-বিশ্বস্ত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যতথ্য খুঁজে পেতে বহু মানুষ উদ্বিগ্ন। এই ধরনের মানুষদের সহযোগিতা প্রদানের জন্য গুগলের দারুণ সক্ষমতা রয়েছে। সঠিক ও সময়োপযোগী তথ্যের সন্ধান দিয়ে বাংলাদেশের মানুষদের সহযোগিতার জন্য স্বাস্থ্য অধিদপ্তর, ইউনিসেফ, মার্কিন দূতাবাস এবং অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত।

নতুন ফিচারের ফলে এখন থেকে বাংলা ভাষায় বা বাংলাদেশের মানুষ সার্চ (খোঁজ) করলে তাদের পছন্দের বাংলা বা ইংরেজি ভাষায় স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত ইউনিসেফের সংশ্লিষ্ট জনসেবা ঘোষণা দেখানো হবে।

একইসঙ্গে সার্চে জরুরি এসওএস সতর্কতা সেবাও এনেছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা ডেঙ্গু সংক্রান্ত তথ্য জানতে চেয়ে অনুসন্ধান করলে তাদেরকে বাংলা অথবা ইংরেজি ভাষায় নির্ভরযোগ্য তথ্য প্রদানের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা বা হেল্থ কল সেন্টারের (১৬২৬৩) সঙ্গেও পরিচয় করিয়ে দেয়। 

বাংলা এবং ইংরেজিতে ডেঙ্গু সংক্রান্ত অনুসন্ধান শব্দগুচ্ছের ব্যবহারে তৈরি পৃথক দুইটি মাইক্রোসাইটের মাধ্যমে এটি একযোগে করা হয়। এর মাধ্যমে ডেঙ্গু সংক্রান্ত জিজ্ঞাসাগুলোর অনুসন্ধান ধারা জানা যায়। 
বাংলাদেশিরা ডেঙ্গু-সম্পর্কিত অনুসন্ধানের ট্রেন্ড সম্পর্কেও জানতে পারবেন অনুসন্ধানকারীরা। 

এছাড়াও ইউটিউবে অনুসন্ধানের ক্ষেত্রে সহজে তথ্য পাওয়ার জন্য হোমপেজে স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত ইউনিসেফের জনসেবা সংক্রান্ত তিনটি ঘোষণা রয়েছে। এ পদক্ষেপগুলো ডেঙ্গু জ্বর প্রতিরোধ, লক্ষণ শনাক্তকরণ এবং সহযোগিতা বিষয়ক অনুমোদিত তথ্য দিয়ে ব্যবহারকারীদের প্রয়োজনে সহযোগিতায় কাজ করছে।

এ নিয়ে বাংলাদেশে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কান্ট্রি ডিরেক্টর ডা. নিলি কায়ডোস-ড্যানিয়েলস জানান, বাংলাদেশে এই বছরের ডেঙ্গুর প্রাদুর্ভাব নজিরবিহীন। ডেঙ্গুর সংক্রমণ থেকে রক্ষা ও নিরাময় সংক্রান্ত নানা গুজব ও ভুল তথ্যের বিপরীতে সাধারণ মানুষের পক্ষে যথাযথ এবং সঠিক তথ্য পাওয়া ছিল অত্যন্ত কঠিন। এমন সংকটময় পরিস্থিতিতে ভুল তথ্য সহজেই ছড়িয়ে যেতে পারে। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্য তথ্য দ্রুত পৌঁছানো নিশ্চিত করতে গুগল ও স্বাস্থ্য অধিদপ্তরসহ অন্যান্যদের কাজ প্রশংসনীয়। বেসরকারি খাত এবং সরকারের মধ্যে এই ধরনের অংশীদারিত্ব ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সম্পর্কিত দ্রুত, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য তথ্য পেতে কার্যকর ভূমিকা রাখতে পারে। মার্কিন দূতাবাস এমন গুরুত্বপূর্ণ উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত।

ঈদযাত্রায় গাজীপুরে ১২ কিলোমিটার থেমে থেমে যানজট
  • ১৮ মার্চ ২০২৬
একই সময়ে একই মহল্লায় পাওয়া গেল দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ
  • ১৮ মার্চ ২০২৬
সবার কাছে ক্ষমা চেয়ে আত্মিক যাত্রা শুরু করলেন নাসীরুদ্দীন প…
  • ১৮ মার্চ ২০২৬
শেষ হচ্ছে রোজা, সৌদি আরবে ঈদ কবে?
  • ১৮ মার্চ ২০২৬
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক মাম…
  • ১৮ মার্চ ২০২৬
যুদ্ধে যে কারণে ইরানের পাশে নেই ‘মুসলিম বিশ্ব’
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence