ফোনে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ

২০ অক্টোবর ২০২৩, ০২:৫৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM

© সংগৃহীত

এখন থেকে একই স্মার্টফোনে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ফেসবুকে জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্ট পরিবর্তনের সুযোগ চালু করছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের জন্য আলাদা ফোন ব্যবহার করতে হবে না। ফলে বারবার অ্যাকাউন্ট থেকে লগআউট করারও প্রয়োজন নেই।

মেটার তথ্যমতে, একই ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের জন্য একাধিক মুঠোফোন নম্বর ব্যবহার করতে হবে। অর্থাৎ একটি সিমকার্ড দিয়ে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। শুধু তা–ই নয়, অপর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালুর সময় যে সিমকার্ড ব্যবহার করা হয়েছে, সেটিও ফোনে যুক্ত থাকতে হবে। সিমকার্ড যুক্তের পর অন্য ফোনে চালু থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কিউআর কোড স্ক্যান করলেই একই ফোনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।

একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা যুক্ত হলে হোয়াটসঅ্যাপের প্রোফাইল অপশনে একটি ‘পপআপ’ মেনু দেখা যাবে। মেনুতে থাকা পছন্দের অ্যাকাউন্ট নির্বাচন করলেই দ্রুত অ্যাকাউন্ট পরিবর্তন হয়ে যাবে। ফলে একই সঙ্গে দুটি অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ মিলবে।  

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্র…
  • ২৫ জুন ২০২৬
জর্ডানের বিপক্ষে মেসি-মার্টিনেজকে খেলানো নিয়ে সংশয়ে স্কালোনি
  • ২৫ জুন ২০২৬
চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ২০
  • ২৫ জুন ২০২৬
মেমিস সফটওয়্যারেই মাদ্রাসা শিক্ষকদের বদলি, শুরু ‍নিয়ে যা বল…
  • ২৫ জুন ২০২৬
চীনের কমিউনিস্ট পার্টির লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী ত…
  • ২৫ জুন ২০২৬
পরপর শক্তিশালী দুই ভূমিকম্পে ভেনেজুয়েলায় ১০ হাজারের বেশি প্…
  • ২৫ জুন ২০২৬