ফ্রিল্যান্সারদের রেমিট্যান্সের ওপর কর আরোপ করা হয়নি: এনবিআর

০১ অক্টোবর ২০২৩, ১০:০৮ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
জাতীয় রাজস্ব বোর্ড

জাতীয় রাজস্ব বোর্ড © ফাইল ছবি

ফ্রিল্যান্সারদের রেমিট্যান্সের ওপর ১০ শতাংশ কর আরোপ করা হয়নি বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকও কোনো নির্দেশনা দেয়নি বলেও জানানো হয়েছে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এ বিষয়ে বিভ্রান্তির সৃষ্টি হলে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে ব্যাখা দিল সংস্থাটি।

জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাখ্যায় বলা হয়, গত বুধবার বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। আয়কর আইন অনুযায়ী, সেবা চার্জ বা রেভিনিউ শেয়ারিং থেকে পাওয়া রেমিট্যান্সের অর্থের ওপর উৎসে কর কর্তনের কথা বলা হয়েছে।

ফ্রিল্যান্সারদের আয়ের কথা সেখানে বলা হয়নি। সেবা খাত বলতে বিদেশি পণ্য পরিবহন করে দেশের শিপিং লাইন থেকে অর্জিত আয় ও ইনডেন্টিং ব্যবসার আয়কে বোঝানো হয়েছে। কোনো অবস্থাতেই ফ্রিল্যান্সারদের রেমিট্যান্সের ওপর কর আরোপ করা হয়নি।

এর আগে বুধবার আয়কর আইন, ২০২৩ এর ১২৪ ধারা অনুযায়ী সেবা, রেভিনিউ শেয়ারিং বাবদ পাওয়া রেমিট্যান্সের ওপর উৎসে কর আদায় করতে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়জিত অনুমোদিত ডিলার ব্যাংককে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। রাজস্ব আহরণের স্বার্থে নির্দেশনাটি যথাযথভাবেপালন করতে বলা হয়।

আরও পড়ুন: ফ্রিল্যান্সারদের আয়ের উপর আগেও ট্যাক্স ছিল না, এখনো নেই

কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা চেয়ে গত ১২ সেপ্টেম্বর কর কমিশনারের কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়। তাতে বলা হয়, বিদেশে থেকে পাঠানো অর্থ ব্যক্তির হিসাবে পরিশোধ করার আগে জমাকৃত অর্থের ও ১০ শতাংশ হারে উৎসে কর কেটে নেওয়ার বিধান করা হয়েছে। কর বাবদ কেটে নেওয়া অর্থ ব্যাংক ঢাকার কর অঞ্চল-১১ এর অনুকূলে নিয়ম অনুযায়ী জমা দেবে।

এদিকে, এনবিআর সূত্র জানায়, নতুন আয়কর আইনেও ফ্রিল্যান্সারদের আয় করমুক্ত রাখা হয়েছে। ফলে ফ্রিল্যান্সারদের টাকা দেশে রেমিট্যান্স আকারে এলেও কোনো কর দিতে হবে না। তবে বিদেশ থেকে আসা কোনো সেবা, রেভিনিউ শেয়ারিং ইত্যাদি হিসেবে আসা রেমিট্যান্স থেকে উৎসে কর কর্তন করা হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের কর পরিদর্শক শাদনান মাহমুদ বলেন, বাংলাদেশ ব্যাংক যে প্রজ্ঞাপন জারি করেছিল, এটা একদমই রুটিন প্রজ্ঞাপন। প্রজ্ঞাপনের কারণ হল সেবা খাত, রেভিনিউ শেয়ারিং খাত এইসব খাত থেকে বিদেশ থেকে যে আয় আসে, সেই আয়ের উপর যে কর তা আগে বিভিন্ন কর অঞ্চলে জমা দিতে হতো।

তিনি বলেন, নতুন আয়কর আইন আসার পর সরকার নিয়ম করলো এই খাতের কর বিভিন্ন কর অঞ্চলে জমা না দিয়ে মাত্র একটা কর অঞ্চলের কোডে জমা দেয়া লাগবে। ওই কর অঞ্চলও (ঢাকা-১১) একটা চিঠি দিয়ে তা বাংলাদেশ ব্যাংককে মনে করিয়ে দিয়েছে। এটাই। এর বেশি আর কোন কথা চিঠিতেও লেখা নাই, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনেও লেখা নাই। ফ্রিল্যান্সারদের আয়ের উপর আগেও ট্যাক্স ছিল না, এখনো নেই।

প্রতিশ্রুতির এক বছর পেরোলেও অচল রোহিঙ্গা প্রত্যাবাসন
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে এসে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কনস্টেবলের…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন সবুজে ঘেরা শেরপুরে এসব পর্যটনকে…
  • ১৯ মার্চ ২০২৬
সংসদীয় গণতন্ত্রে ফেরার পর প্রথমবার একসঙ্গে ঈদ জামাতে অংশ নে…
  • ১৯ মার্চ ২০২৬
শেকড় ছেড়ে যারা ক্যাম্পাসে, তাদের জন্য উপাচার্যের ঈদের নিমন্…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদকে ঝামেলামুক্ত করতে আগে থেকেই গুছিয়ে নিন যেসব কাজ
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence