ঢাবিতে রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব শুরু আজ

২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৬ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM
৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব শুরু হচ্ছে আজ

৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব শুরু হচ্ছে আজ © সংগৃহীত

‘৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড’র জাতীয় পর্ব শুরু হচ্ছে আজ ২৯ সেপ্টেম্বর (শুক্রবার)। এ পর্বের ভেন্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তন। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি বছরের মত এ বছরও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক’র যৌথ আয়োজনে বহির্বিশ্বে আমাদের দেশের নাম উজ্জ্বল করার রোবোটিকস প্রতিযোগিতা ‘৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড’র জাতীয় পর্বের আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন: হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার, করা যাবে ‘চ্যাট লক’

জাতীয় এ পর্বের বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিতরা গ্রিসের এথেন্সে অনুষ্ঠেয় ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।  আগামীকাল শনিবার ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় এ আয়োজন শেষ হবে।

ট্রেনের ভুয়া টিকিট বানিয়ে ১০-১২ জনের কাছে বিক্রি, আটক ব্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর চুল কেটে দিল গ্রা…
  • ১২ অক্টোবর ২০২৬